1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাদারীপুরে পাকা দালান নির্মাণ কাজ করার অভিযোগ বিবাদীর বিরুদ্ধ

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদর উপজেলা দত্তকেন্দুয়া ইউনিয়নের পশ্চিম শ্রীনাথদি গ্রামের সরদার বাড়ী জামে মসজিদ সংলগ্ন মরহুম কমলউদ্দিন সরদারের পুত্র মোঃ শাজাহান সরদার গংদের ব্যক্তিগত রেজিষ্ট্রিকৃত কেনা জায়গা যেখানে মানুষ চলাচলের জন্য একটি ঢালাইকৃত পাকা রাস্তা রয়েছে এবং উক্ত স্থানে কোনো স্থাপনা তৈরীর না করার নিষেধাজ্ঞা রয়েছে আদালতের। তার অনেক অংশ দখল করে সেখানে পাকা দালান তৈরী করছেন- একই গ্রামের বাসিন্দা মরহুম কমল উদ্দিন সরদারের পুত্র আবুল কালাম ওরফে সোহাগ সরদার। জায়গাটি দত্তকেন্দুয়া ইউনিয়নের ৪৫ নং শ্রীনাথদি মৌজায় অবস্থিত ৫৯৩ নং খতিয়ানের ৬০৭ নং দাগে অবস্থিত। উল্লেখ্য যে সোহাগ সরদার শাজাহান সরদারের সৎ ভাই। এতদসংক্রান্ত একটি খবরের ভিত্তিতে সোমবার বিকালে (২৯ সেপ্টেম্বর) সরেজমিনে সেখানে গিয়ে এর সত্যতার প্রমাণ পাওয়া যায় এবং দেখা গেছে সোহাগ সরদার সেখানে নিজে উপস্থিত থেকে দালান নির্মাণের জন্য মিস্ত্রি-লেবার নিয়ে শাজাহান সরদারের একমাত্র পুত্রের নামে ক্রয় দলিলকৃত জায়গার পাকা রাস্তাটির অনেকাংশ জবরদখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তাটি কেটে কাজ করছেন। এ ব্যাপারে তখন সেখানে উপস্থিত জনৈক রেজাউল সরদারের (৫০) কাছে জানতে চাইলে তিনি জানান, ঢালাইকৃত রাস্তাটি শাজাহান সরদারের একমাত্র পুত্রের নামে রেজিষ্ট্রিকৃত ব্যক্তিগত এবং উক্ত রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, সোহাগ সরদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গায়ের জোরে সেখানে পাকা বিল্ডিং নির্মাণ করছেন। আরেক পাশ্ববর্তী বাসিন্দা মুরুব্বী হোসনেয়ারা (৭০) বেগমের কাছে জানতে চাইলে তিনি একই মতামত ব্যক্ত করেন। এছাড়াও আরেক পাশ্ববর্তী বাসিন্দা রওশন আরা (৬৫) বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, সোহাগ সরদারকে আমরা বেআইনিভাবে কাজ করে মানুষের চলাচলের দূর্ভোগ তৈরী না করতে অনুরোধ করেছিলাম কিন্তু তিনি তা না শুনে গায়ের জোরে তার দলবলের লোকজনকে সাথে নিয়ে সেখানে কাজ চলমান রেখেছেন। এ ব্যাপারে ভূক্তভোগী শাজাহান সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অত্যন্ত ধৈর্য্যের সাথে তাকে বেশ কয়েকবার উক্ত কাজ বন্ধ রেখে আইনগত ও সামাজিকভাবে ফয়সালা করার জন্য অনুরোধ করি কিন্তু তিনি তা তোয়াক্কাই করেন না। যেহেতু আদালতের নিষাধাজ্ঞা এবং আমাদের জায়গা দখল করে কাজ না করার আপত্তি রয়েছে – এজন্য আমরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এর প্রতিকার চাই। এর কিছুক্ষণ পরেই সোহাগ সরদার ঘটনাস্থলে উপস্থিত হন এবং সবার সামনে মিস্ত্রি-লেবারদের কাজ চালিয়ে যাবার জন্য বারবার নির্দেশ দেন। তখন অত্র প্রতিবেদক সহ অন্যান্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমেত সোহাগ সরদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর চটে যান ও অশোভন আচরণ করেন। আদালতের ‘ইনজাংশন’ নিষেধাজ্ঞার বিষয়ে জানতে তিনি সে প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, আমি এ ব্যাপারে আপনাদের কাছে কোনো কিছু বলবো না। আমি আমার জায়গায় কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট