1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

রাজাপুরে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হলো এক সম্প্রীতির সমাবেশ। ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক মতপার্থক্যকে পাশে সরিয়ে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়েছেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পি.এফ.জি), রাজাপুর এর উদ্যোগে সভার সভাপতিত্ব করেন শ্রীশ্রী হরিমন্দিরের সভাপতি প্রান বল্লভ সাহা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পি.এফ.জি কো-অর্ডিনেটর ও সমাজসেবামূলক সংগঠন সাইডো এনজিও’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকর, স্থানীয় মসজিদের ইমামবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সহ-সভাপতি আল-আমীন রুমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, গণ অধিকার পরিষদ রাজাপুর শাখার সাবেক সভাপতি আল-আমীন, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।

আলোচনায় বক্তারা বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব সম্প্রদায়ের মানুষের সহযোগিতা অপরিহার্য। এ লক্ষ্যে ঐক্যের মঞ্চে এসে সবাই অঙ্গীকার করেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।

ইসলামী আন্দোলনের আল-আমীন রুমান বলেন, “গত বছর আমরা নিজেরা মিলে হরিমন্দির পাহারা দিয়েছি পূজার সময়। এবছরও আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে আছি। ধর্মভিত্তিক বিভাজনের কোনো সুযোগ নেই এই মাটিতে।”

সভাপতি প্রান বল্লভ সাহা বলেন, “আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ এই জনপদে শতকরা সাত-আট শতাংশ মাত্র। কিন্তু আপনারা মুসলমান ভাইয়েরা পাশে থাকেন বলেই আমাদের উৎসব প্রাণ ফিরে পায়। দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার উৎসব। আপনাদের সঙ্গে নিয়েই এই উৎসব পূর্ণতা পায়। পূজায় আপনাদের সকলকে অগ্রিম নিমন্ত্রণ জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সভা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট