1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য স্বর্ণপদক পদপ্রাপ্ত জাতীয় সাইক্লিষ্ট আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা সাখাওয়াত গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার আজ জাতীয় কন্যাশিশু দিবস সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা গৌরব,ঐতিহ্য ও সংগ্রামের ৩৩ বছরে ‘জিয়া মঞ্চ’ মাদারীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী ঈশ্বরগন্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের ফোনকল না ধরার অভিযোগ সরাইলে অবসর নেওয়া প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পঞ্চগড় পৌরসভায় ২৭ টি ডাস্টবিন বিতরণ উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক বাংলাদেশের জন্য কী সুখবর দিল যুক্তরাষ্ট্র? প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটিতে উপজেলা প্রেসক্লাব সভাপতিকে অন্তর্ভুক্ত জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার বর্তমান সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল গোবিন্দগঞ্জ উপজেলা শাখা আসন্ন ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোহাম্মদ এহসানুল হক (রিপন) কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক দলের বাইরে গেলে ব্যক্তির উন্নয়ন হতে পারে,জনগণের নয়: তপু বোরকা পরে ভূমি অফিসে হাজির জেলা প্রশাসক,এরপর যা হলো

সরাইলে অবসর নেওয়া প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা

সরাইল প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হাজী মুকসুদ আলী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকতার হোসেন ভূইয়ার অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল দিয়ে তাদের প্রিয় শিক্ষককে বিদায় জানান এবং তাঁকে বাসা পর্যন্ত এগিয়ে দেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল রশিদ, শিক্ষক মো. শেখ সাদী, অবসরপ্রাপ্ত শিক্ষক মহব্বত আলী, আব্দুল কাদির ও বাহা উদ্দিন, আনোয়ার জামির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, আতিকুল ইসলাম, খোশবুল আহমেদ, পাকশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সামাদসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মো. আকতার হোসেন ভূইয়ার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন।

বিদায়ী প্রধান শিক্ষক তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে সহকর্মী, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে মো. আকতার হোসেন ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে তাঁর অবসরজীবনের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মরহুম শাহজাহান ভূঁইয়াকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল হাতে তাঁদের প্রিয় শিক্ষককে বিদায় জানান। পরে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রধান শিক্ষককে তাঁর বাসা পর্যন্ত এগিয়ে দেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট