1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক

ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় সিনিয়র নেতাদের নিয়ে প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে, ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিমের সুবিধাও নিশ্চিত করা হয়।

এবারের ঈদের প্রধান জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ ভিআইপি ব্যবস্থাও ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট