1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক

মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া,,রংপুর প্রতিনিধি:

এবার রংপুরের মিঠাপুকুরে আসন্ন ঈদুল আযহাতে কোরবানির পশু চাহিদার তুলনায় উদ্বৃত্ত আছে ২৩৭১৫ টি পশু । প্রাণীসম্পদ অফিসের তথ্যমতে উপজেলার ১৭ টি ইউনিয়নে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পালিত কোরবানির পশুর সংখ্যা মোট ৮৭৪৩২ টি। এর মধ্যে ষাঁড় আছে ১৮ ৯৯০টি,বলদ আছে ৫২৮৫ টি, গাভী আছে ৬৫৮৩টি, ছাগল আছে ৫৩৩৪২টি ও ভেড়া আছে ৩২৩২ টি।
অত্র উপজেলায় আসন্ন কোরবানি উপলক্ষে মোট পশুর চাহিদা রয়েছে ৬৩৭১৭ টি। উদ্বৃত্ত আছে এখানে আরও ২৩৭১৫টি পশু। উপজেলার সরকারী ভাবে ঘোষণা দেওয়া ৭ টি হাট-বাজার ছাড়াও এসব কোরবানির পশু অনেক মৌসুমী হাট-বাজারগুলোতেও বিক্রি হবে বলে জানান উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ শাকিল আহমেদ। এসব পশুর নির্ধারিত বিক্রয়ের স্থান গুলো ধরা হয়েছে,শঠিবাড়ীর হাট,শুকুরের হাট,পদাগঞ্জ হাট,বালার হাট,জায়গীর হাট,বৈরাতি,ছড়ান হাট বাজার,রাণিপুকুরের হাট সহ একাধিক হাট বাজারে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এসব উদ্বৃত্ত পশু বিক্রি হবে,পীরগঞ্জ উপজেলার ভেন্ডা বাড়ীর হাট,খালাশপীর হাট,বড় দরগাহের হাট,কাদিরাবাদ হাট,পীরের হাট,ধাপের হাট, মাদারগঞ্জ হাট ও চতরার হাটে। এছাড়া রংপুর সদরের লাল বাগের হাট,তারাগঞ্জ,বদরগঞ্জ ছাড়াও আর বিক্রি হবে দিনাজপুর জেলার আফতাবগঞ্জের হাট,নবাবগঞ্জ,বিরামপুর,দাউদপুর,রাণীগঞ্জ,ঘোড়াঘাট,আমবাড়ী হাট,ফুলবাড়ী ও পার্বতীপুরে। স্থানীয় গরু ব্যাবসায়ী রুজু মিয়া ও নুরুল হক বলেন,আমাদের এখানকার প্রাকৃতিক উপায়ে পালিত কোরবানির পশু গুলোর চাহিদা সব খানেই ব্যাপক। এসব পশু নিয়ে যে হাটেই যাবেন সেখানেই ব্যাবসা করে আরাম পাবেন। সলিড পশুর প্রতি ক্রেতার চাহিদা সর্বোচ্চ বেশী থাকে। তাই লস নেই।
সবুজ মন্ডল, শামীম মিয়া ও কালাম মিয়া সহ একাধিক মাঝারী খামারীরা জানান, গো-খাদ্যের দাম বাড়তি হলেও এবার কোরবানির পশু বিক্রয়ের ক্ষেত্রে তেমন একটা খারাপ প্রভাব পড়বেনা। এবার প্রথম থেকেই যেভাবে পশু ব্যাবসায়ীরা খামার বা বাড়ি বাড়ি এসে দাম হাঁক করছেন,তাতে করে বাজার অন্যে বারের চেয়ে বেশ উঠতির দিকে মনে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ শাকিল আহমেদ বলেন আরো বলেন, প্রতিটি হাটে হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে সুস্থ গরু বিক্রয়ে তারা সার্বক্ষণিক কাজ করবে। এ ছাড়াও আমাদের টিম কৃষকের বাড়ি বাড়ি উঠান বৈঠক করে মোটাতাজাকরনের স্টেরয়েড ব্যবহারের কুফল,পশু পালন, লাম্পি স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: পারভেজ মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন কুরবানির গরু নির্বিঘ্নে বিক্রি করার ক্ষেত্রে যাবতীয় সহোযোগিতা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট