1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক

মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতা রিপন বকস গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মৌলভীবাজার মডেল থানায় দায়ের হওয়া একটি মামলা ( এফআইআর নং- ৩৪, তারিখ : ২৮/১০/২০২৪ইং (জিআর মামলা নং-৩৪/৩২৪) এজাহারভুক্ত আসামি আওয়ামীলীগ নেতা রিপন বকস-কে গ্রেফতার করেছে, মৌলভীবাজার মডেল থানার পুলিশ। দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে- গত ২৮ অক্টোবর-২০২৪ইং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম নেত্রী সাথী আক্তার, বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় তাকে ২১নং এজাহারভুক্ত আসামী করা হয়। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের মো: ফিরুজ বখস এর পুত্র। একটি সুত্রে প্রকাশ-দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় এক ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে আসছেন রিপন বকসগংরা। সম্প্রতি হাইল হাওর এলাকায় মরহুম লুৎফুর রহমানের পরিবারের মালিকানাধীন জমিতে হামলা ও রিপন বকস ও তার ভাইয়েরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান। অথচ মৌলভীবাজার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের রায় ও ডিক্রির মাধ্যমে উক্ত ভূমির বৈধ মালিকানা মরহুম লুৎফুর রহমানের পরিবারের পক্ষে নিশ্চিত হয়। এছাড়াও মৌলভীবাজার সদর আদালত কর্তৃক নালিশী ভূমি বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয় এবং পরবর্তীতে ভূমির শান্তিপূর্ণ দখল ও স্বত্ব সংরক্ষণের লক্ষ্যে স্থায়ী নিষেধাজ্ঞা আদেশ ও ডিক্রি প্রদান করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা জারির পরও মরহুম লুৎফুর রহমানের পরিবারের সদস্যদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের অভিযোগে পৃথক অভিযোগ দায়ের করা হয়। প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, রিপন বকস- বিগত ২০২২ সালে দায়েরকৃত একটি আলোচিত হত্যা মামলার (জিআর-২৯/২২) প্রধান আসামি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট