1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক

মাদারীপুর সদরের এমপি জাহান্দার আলী মিয়া প্রতিবন্ধী শিশুদের কাছে পেয়ে বুকে টেনে নিলেন

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর শহরের তরমুগুরিয়া এলাকায় প্রসিসেস প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে গিয়ে প্রতিবন্ধীদের পরম স্নেহে নিজের কাছে ও বুকে টেনে নিয়ে আদর করলেন সদর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া। রবিবার (১৭ ই মে) দুপুরে স্কুল চলাকালীন সময়ে তিনি উক্ত স্কুলটি পরিদর্শনে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলি খানম সহ অন্যান্য ৩২ জন শিক্ষক ও স্কুলের ৩৯০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে অধিকাংশই তাকে উষ্ণ সংবর্ধনা জানান। এসময় তিনি স্কুলের বিভিন্ন ক্লাসে গিয়ে প্রতিবন্ধীদের পাঠদান কার্যক্রম, কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন উপভোগ করেন। তবে তিনি স্কুলটির ভগ্নদশা, ক্লাসরুম সংকট, সংকুচিত জায়গা, টিনের ঘরে পাঠদান, শিক্ষক- শিক্ষিকাদের অফিসরুম সহ একটি তিনতলা বিশিষ্ট ভবনের অসমাপ্ত আংশিক কাজ দেখে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে মাদারীপুর জেলা প্রশাসক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের নজরে নিয়ে তা আশু সমাধানের ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে আশ্বাস দেন। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীদের প্রতি রয়েছে আমাদের মানবিক দায়বদ্ধতা, তারা আমাদের কারো না কারো সন্তান, তারা আমাদের বোঝা নয়- তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদের ব্যাপারে আমাদের সরকার ও আমরা অত্যন্ত স্নেহশীল, তাদেরও মধ্যে রয়েছে অনেক প্রতিভা। সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে হলে সবার আগে দরকার সঠিক পরিচর্যা, শিক্ষা ও হাতে-কলমে ট্রেনিং এবং এজন্য সবাইকে উদার হতে হবে, তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে। এসময় তার সাথে ছিলেন মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী মর্তুজা আলম ঢালী, পিএ হাবিবুর রহমান হাবিব, প্রেস সহকারী কামরুল ইসলাম, সরকারী কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত সাবেক ক্রীড়া সম্পাদক মনিরুল আহসান পিন্টু সহ গণমাধ্যম কর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট