1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক

ডিএনসির অভিযানে অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার,গ্রেফতার-৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

পাথরবোঝাই ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশন পাচারের সময় বগুড়ার শিবগঞ্জ থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ১২২ অ্যাম্পুল বুপ্রেনরফাইনযুক্ত ইনজেকশন, একটি পাথরবোঝাই ট্রাক, তিনটি মোবাইল ফোন ও সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করা হয়।

বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভেরাকোলা গ্রামের মৃত তোফাজ্জল শেখের ছেলে শরিফ ইসলাম (২৪), একই উপজেলার টারুটিয়া গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে শহিদুল ইসলাম (৩৫) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত অফুর উদ্দিনের ছেলে মন্টু মিয়া (৪৮)।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি বড় মাদকের চালান উত্তরাঞ্চল থেকে ঢাকায় পাচার করা হবে। সেই তথ্যের ভিত্তিতে ভরিয়া পাকুরতলা এলাকায় অবস্থান নিয়ে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতরে থাকা তিনটি পৃথক প্যাকেট থেকে বুপ্রেনরফাইনযুক্ত “CUPIGESIC” লেবেলকৃত মোট ১ হাজার ১২২ অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১২-৫৭১৭ নম্বরের একটি কার্গো ট্রাক, ৪৩০ সিএফটি কালো পাথর, তিনটি মোবাইল ফোন ও পাথরের চালান কপি জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক কারবারিরা এখন বৈধ পণ্য পরিবহনের আড়ালে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বড় এই চালানটি আটক করা সম্ভব হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট