1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক

সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের মধ্য ধূলগ্রামের বাসিন্দা মৃত- সাহেব আলী মাতুব্বরের পুত্র আলমগীর মাতুব্বর (৬৫) অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ”ঘি কাঞ্চন” সবুজ শাক ও সবজি চাষ করে আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি হয়ে উঠেছেন একজন সফল কৃষক। তিনি মাত্র ১ একর ৬০ শতাংশ কৃষিজমিতে ‘ঘি কাঞ্চন’ শাক ও নানাবিধ সবজি চাষ করে অর্থনৈতিক স্বচ্ছলতার পাশাপাশি কিছু জমিজমাও ক্রয় করতে সক্ষম হয়েছেন। এক ছেলে ও দুই মেয়েদের লেখাপড়াও করিয়েছেন। তার উৎপাদিত বিষমুক্ত সবুজ শাক ও সবজি এখন রান্নাঘর ও খাবার টেবিলের পছন্দের তালিকায়। পুষ্টিকর এই সবুজ শাক ও সবজির উৎপাদনে তিনি এজন্য সকাল-সন্ধ্যা পরিশ্রম করে সন্ধ্যার পরে বের হন নিজস্ব রিকশাভ্যানে করে তার নিজ এলাকায় বিক্রি সহ মাদারীপুর শহরের অলিগলিতে বিক্রির জন্য। অনেকে এখন খুঁজে বেড়ান ষাটোর্ধ্ব কৃষক আলমগীর মাতুব্বরের বিষমুক্ত শাক-সব্জির ভ্যান মাদারীপুর শহরে এলো কি-না। শুধু ঘিকাঞ্চন শাক-ই নয়- পুই, কলমি, ডাটা, লাউ শাকের পসরা সাজিয়ে প্রায় প্রতিদিনই তাকে তা বাজার-হাটে-ঘাটে বিক্রি করতে দেখা যায়।

সরেজমিনে তার কৃষিজমিতে গিয়ে তাকে উক্ত শাক-সবজি পরিচর্যার কাজে ব্যস্ত দেখা যায়। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “এসব শাক-সবজি উৎপাদনে তিনি সম্পূর্ণভাবে জৈব সার ব্যবহার করেন। তিনি আরও জানান, গত বছরে তিনি পাঁচ লক্ষ টাকার সবুজ শাক-সবজি বিক্রি করেছেন এবং তা থেকে খরচ বাদে তার আড়াই লক্ষ টাকার মতো আয় হয়েছে। তিনি আরও বলেন, এ বছর তার উৎপাদন, বিক্রি ও আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এ ব্যাপারে বালিগ্রাম ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকতা মোঃ সুজা কাজী ও মাদারীপুর মস্তফাপুর হটিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ ইব্রাহিম হোসেন খান জানান, তাদের অফিস থেকে তারা কৃষক আলমগীর মাতুব্বরকে উন্নত মানের শাক-সবজি উৎপাদনে জৈব সার সহ অন্যান্য সার, বীজ, কীটনাশক ইত্যাদি সরবরাহ করে থাকেন। উল্লখ্য যে, তার উৎপাদিত সবজির মধ্যে রয়েছে রাসায়নিক ও বিষমুক্ত অত্যন্ত সুস্বাদু লাউ, বরবটি, ঢেড়শ,করল্লা, শশা, চিচিঙ্গা সহ অন্যান্য সবজি তরকারী- যা’ মাদারীপুরের সবজি ক্রেতাদের মধ্যে খুবই সমাদৃত। বিশেষজ্ঞরা মনে করেন, সবুজ শাকের অভাবে সব বয়সী মানুষ যেভাবে বিভিন্ন পুষ্টিহীণতা ও ক্যান্সারসহ যেসব মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে- তার থেকে পরিত্রাণের জন্য আলমগীর মাতুব্বরের উৎপাদিত “ঘি কাঞ্চন” সবুজ শাকটি হতে পারে একটি নিরাপদ প্রতিষেধক। এই সবুজ শাকটি দেশের সর্বত্র চাষ করে সেই সমস্যা থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যেতে পারে, সারা দেশে এই ‘ঘি কাঞ্চন’ শাকটি হতে পারে কৃষকদের জন্য একটি সহজলভ্য অর্থকরী ফসল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট