1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত)

অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সিংগাইর প্রতিনিধিঃ

​মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সেবাকে আরও গতিশীল এবং গ্রাহকবান্ধব করার লক্ষ্যে সমিতির অনুমোদিত সকল ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মাঝে আনুষ্ঠানিক ভাবে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
​আজ বুধবার (৬ মে) সমিতির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা সহ পরিচয়পত্র প্রদান করা হয়। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার সুলতান নাসিমুল হক অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান এ কে এম সাইফুর রহমান শহীদ এর হাতে প্রথম আইডি কার্ড তুলে দিয়ে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
পরবর্তীতে সমিতির পক্ষ থেকে নির্দিষ্ট রেজিস্ট্রি খাতায় সকল ইলেকট্রিশিয়ানের স্বাক্ষর গ্রহণ করে
পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর উপস্থিত সকল ইলেকট্রিশিয়ানের হাতে পর্যায়ক্রমে আইডি কার্ড তুলে দেন। বিতরণকৃত পরিচয়পত্রগুলোর মেয়াদ ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কার্ডের পেছনে প্রদত্ত নির্দেশনাবলী অনুযায়ী এই কার্ডটি কোনোভাবেই বাংলাদেশ সরকারের আইন বিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না।
​কর্তৃপক্ষ যেকোনো সময় এই কার্ডের ক্ষমতা বাতিল বা স্থগিত করার অধিকার সংরক্ষণ করেন।
​পরিচয়পত্রধারী ব্যক্তিরা সমিতির অনুমোদিত ইলেকট্রিশিয়ান হিসেবে সেবা প্রদান করবেন।
​এই উদ্যোগের ফলে এলাকায় ভুয়া বা অপেশাদার ইলেকট্রিশিয়ানদের দৌরাত্ম্য কমবে এবং গ্রাহকরা পল্লী বিদ্যুৎ সমিতির নিবন্ধিত দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে নিরাপদ বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডিজিএম (টেকনিক্যাল)এজিএম সদস্য সেবা (ভারপ্রাপ্ত), পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর, মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট