সিংগাইর প্রতিনিধিঃ
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সেবাকে আরও গতিশীল এবং গ্রাহকবান্ধব করার লক্ষ্যে সমিতির অনুমোদিত সকল ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মাঝে আনুষ্ঠানিক ভাবে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৬ মে) সমিতির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা সহ পরিচয়পত্র প্রদান করা হয়। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার সুলতান নাসিমুল হক অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান এ কে এম সাইফুর রহমান শহীদ এর হাতে প্রথম আইডি কার্ড তুলে দিয়ে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
পরবর্তীতে সমিতির পক্ষ থেকে নির্দিষ্ট রেজিস্ট্রি খাতায় সকল ইলেকট্রিশিয়ানের স্বাক্ষর গ্রহণ করে
পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর উপস্থিত সকল ইলেকট্রিশিয়ানের হাতে পর্যায়ক্রমে আইডি কার্ড তুলে দেন। বিতরণকৃত পরিচয়পত্রগুলোর মেয়াদ ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কার্ডের পেছনে প্রদত্ত নির্দেশনাবলী অনুযায়ী এই কার্ডটি কোনোভাবেই বাংলাদেশ সরকারের আইন বিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না।
কর্তৃপক্ষ যেকোনো সময় এই কার্ডের ক্ষমতা বাতিল বা স্থগিত করার অধিকার সংরক্ষণ করেন।
পরিচয়পত্রধারী ব্যক্তিরা সমিতির অনুমোদিত ইলেকট্রিশিয়ান হিসেবে সেবা প্রদান করবেন।
এই উদ্যোগের ফলে এলাকায় ভুয়া বা অপেশাদার ইলেকট্রিশিয়ানদের দৌরাত্ম্য কমবে এবং গ্রাহকরা পল্লী বিদ্যুৎ সমিতির নিবন্ধিত দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে নিরাপদ বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ডিজিএম (টেকনিক্যাল)এজিএম সদস্য সেবা (ভারপ্রাপ্ত), পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর, মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটর।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড