1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

এবার বাড়ছে ট্রেনের ভাড়া

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

বাসভাড়া বৃদ্ধির প্রভাব এখনো কাটেনি, এর মধ্যেই ট্রেনের ভাড়া বাড়ানোর উদ্যোগ নেওয়ার আলোচনা শুরু হয়েছে। এতে করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের যাতায়াত ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ভাড়া সমন্বয়ের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

বিশেষ করে ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যয় কয়েক গুণ বেড়েছে। বর্তমানে প্রতিদিন ট্রেন চালাতে প্রায় ১ লাখ লিটার ডিজেল প্রয়োজন হয়। সম্প্রতি লিটারপ্রতি ১৫ টাকা দাম বাড়ায় শুধু জ্বালানি খাতেই প্রতিদিন অতিরিক্ত ১৫ লাখ টাকা খরচ হচ্ছে। বছরের হিসেবে এই অতিরিক্ত ব্যয় দাঁড়ায় প্রায় ৫৪ কোটি ৪৫ লাখ টাকা।

শুধু জ্বালানি নয়, ট্রেনের যন্ত্রাংশ আমদানি, বগি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচও বেড়েছে। বৈদেশিক মুদ্রার দামের ওঠানামার কারণে আমদানিনির্ভর খাতে ব্যয় আরও বৃদ্ধি পেয়েছে। ফলে রেলওয়ের সামগ্রিক আর্থিক চাপ দিন দিন বাড়ছে।

এ অবস্থায় সরকারকে প্রতি বছর বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। এই চাপ কমাতেই ভাড়া বাড়ানোর প্রস্তাব আলোচনায় এসেছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, পরিস্থিতি বিবেচনায় ভাড়া সমন্বয় এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপরই নির্ভর করবে।

এদিকে জ্বালানি সরবরাহ নিয়েও নতুন সংকট তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আগের তুলনায় কম পরিমাণে ডিজেল সরবরাহ করছে বলে জানা গেছে। প্রতি কিস্তিতে প্রায় ১০ শতাংশ করে সরবরাহ কমানো হচ্ছে। ফলে রেলওয়েকে এখন মজুত তেলের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে এ মজুত দিয়ে আর মাত্র ১৫ দিন চলা সম্ভব বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, জ্বালানি বিল বাবদ রেলের বকেয়া অর্থও উদ্বেগজনক হারে বেড়েছে। আগে যেখানে বকেয়ার পরিমাণ ছিল প্রায় ১০০ কোটি টাকা, বর্তমানে তা বেড়ে ৩০০ কোটি টাকায় পৌঁছেছে। এই বিপুল অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা রেলের পক্ষে সম্ভব নয়। ফলে আগামী অর্থবছরের বাজেট থেকে এ বকেয়া পরিশোধের পরিকল্পনা করা হচ্ছে এবং সে অনুযায়ী বাড়তি বরাদ্দ চাওয়া হবে।

কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য বহু মানুষ ট্রেনের ওপর নির্ভরশীল। কিন্তু ভাড়া বাড়ানো হলে সেই সুবিধা সীমিত হয়ে পড়তে পারে। নিয়মিত যাত্রীরা বলছেন, আয় না বাড়লেও প্রতিদিনের খরচ বাড়ছে, ফলে নতুন করে ভাড়া বৃদ্ধি তাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়াবে।

সূত্রগুলো জানাচ্ছে, দূরত্ব অনুযায়ী ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর একটি প্রস্তাব আলোচনা হচ্ছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত যাই হোক, এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়বে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট