1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ

ফরিদপুর-ভাঙ্গা-মাদারীপুর হয়ে বরিশাল ও দক্ষিণবঙ্গের সংকুচিত মহাসড়ক এখন মরণফাঁদ, মানুষের গলার কাটা

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

রাজধানী ঢাকা এবং উত্তরবঙ্গ থেকে ফরিদপুরের ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল হয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও সমগ্র দক্ষিণবঙ্গের মানুষের জন্য সংকুচিত মহাসড়কটি মহান স্বাধীনতার পর থেকেই যেনো মানুষের মৃত্যুর ফাঁদ ও গলার কাটা হয়ে যুগ-যুগান্তর ধরে বয়ে চলেছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে অত্র অঞ্চলের মানুষের চাপে সেটি ৪ লেনে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হলেও ৫ আগষ্ট/’২৪- এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদের পতন হলে অন্তর্বর্তী সরকারের আমলে সেই প্রকল্প বাতিল করা হয়, ভেস্তে যায় দক্ষিণবঙ্গবাসির স্বপ্ন। এমন কোনও দিন নেই এই জনগুরুত্বপূর্ণ সংকুচিত ১ লেনের মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মানুষের জানমালের ক্ষয়ক্ষতির খবর গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে না এবং অনেক খবর চাপাও পড়ে থাকে। দক্ষিণবঙ্গ ব্যতিত দেশের সকল বিভাগ ও জেলার সাথে ৪/৬ লেনের উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলেও এতদাঞ্চলের কোটি-কোটি মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত। বিশাল একটি জনগোষ্ঠী শুধু স্বপ্নই দেখে যাচ্ছেন বছরের পর বছর, আশায় বার-বার বুক বাঁধছেন- এই বুঝি সড়কটি ৪ অথবা ৬ লেনের কাজ শুরু হতে যাচ্ছে। বর্তমানে এই অঞ্চলের মানুষেরা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে আবার নতুন করে আশা নিয়ে সড়কটি ৪/৬ লেনে উন্নীত করার অভিনব দাবি নিয়ে মাঠে সোচ্চার হতে শুরু করেছেন, আশায় বুক বাঁধছেন। এজন্য তারা বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন,ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে বিভিন্ন চিত্রাকর্ষক ভঙ্গিতে অভিনব কায়দায় জোরালো দাবি সামনে তুলে আনছেন। বিশেষজ্ঞদের ধারণা, এ দাবি যে কোনো সময় গণদাবিতে বিস্ফোরিত হয়ে রাজপথে গড়াতে পারে। ক্রমান্বয়েই দানা বাঁধছে তাদের এই প্রাণের ন্যায়সঙ্গত দাবি। মৃত্যুর মিছিল তথা মানুষের জানমাল ও জাতীয় সম্পদ বাঁচতে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বর্তমান নির্বাচিত সরকার কাছে অতি দ্রুত সড়কটি ৪ লেন কিংবা ৬ লেনে উন্নীত করণে দৃশ্যমান করার আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট