1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক

মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার বেহাল অবস্থার মধ্যেই এক দায়িত্বশীল চিকিৎসক ডাঃ কামরুল হাসানকে হঠাৎ বদলির ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকলেও এমন আকস্মিক বদলির সিদ্ধান্ত সাধারণ মানুষকে আরও ভোগান্তিতে ফেলবে। তারা বলছেন, যেখানে চিকিৎসাসেবার ঘাটতি পূরণ জরুরি, সেখানে একজন কর্মঠ চিকিৎসককে সরিয়ে দেওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

এছাড়া অভিযোগ রয়েছে, অনেক চিকিৎসক নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চেম্বার করছেন। অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সময়মতো উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে, কোনো অশুভ প্রভাব বা স্বার্থসংশ্লিষ্ট কারণ এই বদলির পেছনে কাজ করেছে কি না তা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে সরাইলবাসী দ্রুত স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট