1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়াল ধস, অল্পের জন্য রক্ষা পেলেন রোগী, ঝুঁকিতে চিকিৎসাসেবা মাদারীপুরের সাংবাদিকদের সাথে ১ম বারের মতো মতবিনিময় করলেন নবাগত ডিসি মিজ্ মর্জিনা আক্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিঠাপুকুরে গিলাঝুকি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণচেষ্টার অভিযোগ সখিপুরে ইটের সলিং শুভ উদ্বোধন করলেন বড়চওনা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আজহারুল ইসলাম বগুড়ার উন্নয়ন অব্যাহত রাখতে ধানের শীষে ভোটের আহ্বান বাদশার

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা’র সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি শাহীনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য্য, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল জব্বার। এছাড়াও শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার এবং সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য গাজী আব্দুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা। এসময় এক আবেগঘন পরিবেশে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

পরে মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট