1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়াল ধস, অল্পের জন্য রক্ষা পেলেন রোগী, ঝুঁকিতে চিকিৎসাসেবা মাদারীপুরের সাংবাদিকদের সাথে ১ম বারের মতো মতবিনিময় করলেন নবাগত ডিসি মিজ্ মর্জিনা আক্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিঠাপুকুরে গিলাঝুকি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণচেষ্টার অভিযোগ সখিপুরে ইটের সলিং শুভ উদ্বোধন করলেন বড়চওনা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আজহারুল ইসলাম বগুড়ার উন্নয়ন অব্যাহত রাখতে ধানের শীষে ভোটের আহ্বান বাদশার

মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

দেশীয় সংস্কৃতি সমাজ থেকে যখন হারিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে সমাজেরই কিছু আলোকিত মানুষ দেশীয় সংস্কৃতিকে ধরে রাখার ব্রতে এবং তরুণ-যুবক প্রজন্মকে মাদক সহ অপসংস্কৃতি থেকে বের করে আনার লক্ষ্য নিয়ে মাদারীপুরের ডাসার উপজেলা মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করলেন এক জমজমাট “ঘুড়ি উড়ানো উৎসব” প্রতিযোগিতা/২০২৬। অনুষ্ঠানে ঘুড়ি উড়ানো ছাড়াও ছিলো স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, তরুণ-যুবকদের জন্য মোড়গ লড়াই, বালিশবদল, হাড়িভাঙ্গা, ক্রীড়া প্রতিযোগিতা, নৃত্য ও গান সহ অন্যান্য সব আকর্ষণীয় ইভেন্ট। আর এসব কিছুর প্রতিপাদ্য বিষয় ছিলো “মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি”। হরেক রকম রঙিন ঘুড়ি উড়িয়ে মঙ্গলবার (০৭, এপ্রিল) ডাসার উপজেলা মাঠে এই উৎসবের আয়োজন করে “ইয়ুথ ফার্স্ট কনসার্নস” নামের একটি সামাজিক সংগঠন। এতে সভাপতিত্ব করেন আলোকিত মানুষ উক্ত অনুষ্ঠানের প্রোগ্রামার জয় হালদার। আরো উপস্থিত ছিলেন মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (এডি) মোঃ রবিউল ইসলাম, ডাসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুজ্জামান, নবগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক সহদেব কুমার, ডাসার শিক্ষক সমিতির সভাপতি সুনীথ কুমার, জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, পুলিশের এসআই নূরল ইসলাম সহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ডাসার উপজেলার ৮ টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। উৎসব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অলসতা ও ডিজিটাল আসক্তি থেকে বাঁচাতে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী-বেসরকারীভাবে দেশের সর্বত্র এমন সুন্দর দেশীয় সংস্কৃতির উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট