1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

লালমনিরহাটে ২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু 

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে ২৩টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার ৩ এপ্রিল সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), লালমনিরহাট প্রকল্পটি বাস্তবায়ন করছে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বিশ্বে পরিচিত এবং ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এর অবস্থান রয়েছে। দেশে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সংঘটিত হয়। যার ফলে দরিদ্র ও অসহায় মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, নির্মাণাধীন ভবনটি দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং স্বাভাবিক সময়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এ ধরনের উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা এবং কৃষিঋণ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটসহ কিছু অর্থনৈতিক চাপ সৃষ্টি হলেও জনগণের কল্যাণে সরকার আন্তরিক রয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরও গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহা.রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক
এ কে এম মমিনুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কাওছার আলমসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট