1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
আবারো পেতে যাচ্ছে এসএসসি পরিক্ষা কেন্দ্র নকল সিন্ডিকেটের শির্ষে ডিমলার খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ইরানের তেল এবং খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প গণভোট অধ্যাদেশ আর আইনে রূপ নিচ্ছে না,জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ কাহালুতে স্ট্রবেরির সাফল্য ২ বিঘা জমিতে শফিকুল ইসলামের দৃষ্টান্ত,অনুপ্রাণিত হচ্ছে কৃষক সমাজ কালিগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী গ্রেফতার, এলাকায় স্বস্তি নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি বগুড়ায় ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পাবনায় দিঘীর কাদামাটি থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার লালমনিরহাট জেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ডিএনসির উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ ঈদের ছুটি শেষে সকালে কাজে যোগ দিয়ে বিকেলে লাশ হয়ে ফিরলেন শ্রমিক হাকিম বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ সরাইল মেঘনা নদীতে ডুবে আট বছরের খাদিজার মৃত্যু ১১৩ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে জয় পেল আর্জেন্টিনা প্রেসক্লাবের সভাপতি’র উপর হামলা: আসামী গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন আজকের প্রজন্ম যেনো হারিয়ে যাচ্ছে অনলাইনের অদৃশ্য জগতে–আবেগ আপ্লুত কন্ঠে বললেন গঙ্গানগরের বিপুল স্যার

ইরানের তেল এবং খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে ইরানের খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন।

সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন।

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। দেশটির রাজধানী কারাকাসে গত জানুয়ারিতে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী।

ওই সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে স্ত্রীসহ তুলে এনে নিউইয়র্কে আটক রাখা হয়েছে। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর নিয়ন্ত্রণ আরোপের ইচ্ছার কথা জানিয়ে আসছে ওয়াশিংটন।

ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প সরাসরি বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে, আপনি এটা কেন করছেন? ওরা আসলেই বোকা।’

ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে’।

তিনি আরও বলেন, ‘সেখানে (খারগ দ্বীপ) আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে।’

খারগ দ্বীপে থাকা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প চটজলদি বলেন, ‘আমার মনে হয় না তাদের (ইরান) কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজে এটি নিয়ন্ত্রণে নিতে পারি।’ সূত্র: আলজাজিরা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট