1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পাবনায় দিঘীর কাদামাটি থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার লালমনিরহাট জেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ডিএনসির উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ ঈদের ছুটি শেষে সকালে কাজে যোগ দিয়ে বিকেলে লাশ হয়ে ফিরলেন শ্রমিক হাকিম বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ সরাইল মেঘনা নদীতে ডুবে আট বছরের খাদিজার মৃত্যু ১১৩ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে জয় পেল আর্জেন্টিনা প্রেসক্লাবের সভাপতি’র উপর হামলা: আসামী গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন আজকের প্রজন্ম যেনো হারিয়ে যাচ্ছে অনলাইনের অদৃশ্য জগতে–আবেগ আপ্লুত কন্ঠে বললেন গঙ্গানগরের বিপুল স্যার জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার আজ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের ‘সোনা’ জয় মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দোয়া মাহফিল ১৭ বছরে দেশের মূল ইতিহাস ঢাকা পড়েছে: প্রধানমন্ত্রী ২৮ দিনে শাহজালাল থেকে বাতিল ৭৯৭টি ফ্লাইট বগুড়ায় ১০ মামলার পলাতক আসামী সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত

পাবনায় দিঘীর কাদামাটি থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন খান মরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি পুকুরের কাদামাটি থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।
জানা যায়, উপজেলার সুলতানপুর গ্রামের লালদীঘি পুকুরের (সরকারি ) ২২ বিঘা জব্বার হোসেনের বাড়ির নিকটে তার প্রায় ১০-১২ বছর বয়সী মেয়ে শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে পুকুরের কাদামাটিতে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ তার চোখে একটি অস্বাভাবিক বস্তু ধরা পড়ে। পরে সে বিষয়টি তার মাকে জানায় এবং পরবর্তীতে তার বাবাকেও অবগত করে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসব জনতা ভিড় জমাতে শুরু করে এলাকার কিছু লোকজন তখন স্থানীয় চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু কে বিষয়টি অবহিত করা হয়।

মনোয়ার হোসেন মিঠু চেয়ারম্যান সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ এস এম মুস্তাফিজুর রহমানকে জানান বিষয়টি জানান। পরে ভাঙ্গুড়া থানার পুলিশ প্রশাসনকে পাঠিয়ে, রাত প্রায় ১০টার দিকে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার, করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের বিষ্ণু দেবতা বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটির উচ্চতা প্রায় ১৪ ইঞ্চি, প্রস্থ ১২ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৯ কেজি ৬৪০ গ্রাম।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ এস এম মুস্তাফিজুর রহমান জানিয়েছে,ঘটনাটি খানমরিচ ইউনিয়নের হিন্দু ধর্ম অবলম্বীদের বিষ্ণু মূর্তি বলে ধারণা করা যাছে আমরা খবর পাওয়া মাত্রই মূর্তিটি থানায় হেফাজতে নিয়ে আসা হয়েছে,

মূর্তিটির প্রকৃত ইতিহাস ও মূল্য নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট