1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
১১৩ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে জয় পেল আর্জেন্টিনা প্রেসক্লাবের সভাপতি’র উপর হামলা: আসামী গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন আজকের প্রজন্ম যেনো হারিয়ে যাচ্ছে অনলাইনের অদৃশ্য জগতে–আবেগ আপ্লুত কন্ঠে বললেন গঙ্গানগরের বিপুল স্যার জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার আজ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের ‘সোনা’ জয় মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দোয়া মাহফিল ১৭ বছরে দেশের মূল ইতিহাস ঢাকা পড়েছে: প্রধানমন্ত্রী ২৮ দিনে শাহজালাল থেকে বাতিল ৭৯৭টি ফ্লাইট বগুড়ায় ১০ মামলার পলাতক আসামী সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত মাদারীপুরের শিবচ‌রে জমি নিয়ে বিরোধে বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত, হঠাৎ কৌশল বদল ট্রাম্পের লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সিংগাইরে গর্ব ও শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে এসি ল্যান্ডের সামনেই ১৪০ টাকা দরে অকটেন বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগ আমার মন্ত্রীর স্ত্রী হওয়ার শখ ছিল: বাঁধন বগুড়ায় নিরাময় কেন্দ্র পরিদর্শনে ডিএনসির উপপরিচালক মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

১১৩ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে জয় পেল আর্জেন্টিনা

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

ফিফা র‍্যাঙ্কিংয়ের বিশাল ব্যবধান থাকলেও শেষ পর্যন্ত জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ১১৫ নম্বরে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই পারে কোচ লিওনেল স্কালোনির দলের ওপর।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণেই। ১৭ মিনিটে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ নিকো পাজ। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল লাতিন আমেরিকার দলটি।

তবে স্কালোনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, নিয়মিত তারকা লিওনেল মেসি ও দি পলকে শুরু থেকেই খেলানো হবে না। ফলে প্রথমার্ধে তাদের অনুপস্থিতিতে আক্রমণে ধার কম ছিল আর্জেন্টিনার। বিরতির পর এই দুই তারকা মাঠে নামলেও দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি দলটি।

পরিসংখ্যানও বলছে ম্যাচটি মোটেই একপেশে ছিল না। উভয় দলই লক্ষ্যে সমানসংখ্যক (৪টি) শট নেয়। শেষদিকে মৌরিতানিয়া একাধিক সুযোগ তৈরি করে ম্যাচে ফেরার আভাস দেয়। যোগ করা সময়ে অভিষেক ম্যাচেই গোল করে ব্যবধান কমান ডিফেন্ডার জর্ডান লেফোর্ট।

এই জয় সত্ত্বেও আর্জেন্টিনার পারফরম্যান্স বিশ্বকাপের আগে কিছুটা উদ্বেগ বাড়াতে পারে। আগামী ১ এপ্রিল জাম্বিয়ারর বিপক্ষে মাঠে নামবে মেসির দল যেটি বিশ্বকাপের আগে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট