1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ডিএনসির উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ ঈদের ছুটি শেষে সকালে কাজে যোগ দিয়ে বিকেলে লাশ হয়ে ফিরলেন শ্রমিক হাকিম বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ সরাইল মেঘনা নদীতে ডুবে আট বছরের খাদিজার মৃত্যু ১১৩ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে ধুঁকতে ধুঁকতে জয় পেল আর্জেন্টিনা প্রেসক্লাবের সভাপতি’র উপর হামলা: আসামী গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন আজকের প্রজন্ম যেনো হারিয়ে যাচ্ছে অনলাইনের অদৃশ্য জগতে–আবেগ আপ্লুত কন্ঠে বললেন গঙ্গানগরের বিপুল স্যার জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার আজ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের ‘সোনা’ জয় মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দোয়া মাহফিল ১৭ বছরে দেশের মূল ইতিহাস ঢাকা পড়েছে: প্রধানমন্ত্রী ২৮ দিনে শাহজালাল থেকে বাতিল ৭৯৭টি ফ্লাইট বগুড়ায় ১০ মামলার পলাতক আসামী সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপিত মাদারীপুরের শিবচ‌রে জমি নিয়ে বিরোধে বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত, হঠাৎ কৌশল বদল ট্রাম্পের লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । মাংস ও মাছ পরিমাণে কম দেওয়া হয়। একশ গ্রাম খাসির মাংসের পরিবর্তে ২০/৩০ গ্রাম দেয়া হচ্ছে। এছাড়াও, ঈদের দিনে বিশেষ খাবারও পরিমাণে কম দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রোগীরা। লাচ্ছা সেমাইও কম দেওয়া হয়েছে। অন্ত. বিভাগের রোগী আতোয়ার রহমান, জোবেদ আলী, আফজাল হোসেন, মোহসীন আলী (৫৮), লোকমান মন্ডল (৫২) সকালে অর্ধেক পাউরুটি, অর্ধেক সাগর কলা আর ডিম দিয়েছে। দুপুরে ব্রয়লারের মাংস এক টুকরো আর অল্প কিছু ভাত। খাবার খেয়ে পেটই ভরেনা। তাই, বাড়ি থেকে ভাত তরকারি এনে খাই। ঈদের দিন ছোট মগ দিয়ে অর্ধেক মগ সেমাই দিয়েছে। সকালে দিয়েছে এক টুকরো ছোট আকারের খাসির মাংস ওজন ৩৫ থেকে ৫০ গ্রাম গ্রাম হবে। রাতে ২০ গ্রাম ওজনের ব্রয়লার মাংস এক টুকরো দিয়েছে। জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার সরবরাহের দায়িত্বে রয়েছেন শাহজাহান আলী।।সপ্তাহের ৭দিন পালাবদল করে রুই মাছ, খাসির মাংস, সবজি, ডাল-ভাতসহ খাবার সরবরাহের নিয়ম রয়েছে। রোগী প্রতি ১০০ গ্রাম রুই মাছ, ১০০ গ্রাম খাসির মাংস দেয়ার কথা। সকালের নাস্তায় একটি করে মালভোগ কলা, একটি বড় পাউরুটি, ডিম দেওয়ার কথা। এছাড়াও, বছরের বিশেষ দিনে উন্নতমানের খাবার পোলাও, মাংস, সেমাই, দুধ দিতে হবে। কিন্তু, ঠিকাদার নিজের ইচ্ছামত বাজার খরচ করে রোগীদের মাঝে নিম্নমানের ও পরিমাণে কম খাবার সরবরাহ করেন। রুই মাছ ও খাসির পরিবর্তে সিলভার কার্প ও ব্রয়লার মুরগীর মাংস দেয়া হয়। একশ গ্রাম খাসির মাংসের পরিবর্তে ২০/৩০ গ্রাম দেয়া হচ্ছে। রোগী কামরুল হক (৫৬) ও বকুল মিয়া (৬০) বলেন, ‘সকালের নাস্তা হিসেবে একটি ছোট পাউরুটির অর্ধেক, মালভোগের পরিবর্তে অর্ধেক সাগর কলা ও ডিম দিয়েছে। কোনোদিন শুধু খিচুড়ি দেওয়া হয়। দুপুরে যে পরিমাণ খাবার দেয়, তা দিয়ে পেট ভরেনা। ঈদের দিনের রোগী আতোয়ার রহমান,জোবেদ আলী বলেন, ঈদের দিন ছোট মগ দিয়ে অর্ধেক মগ সেমাই দিয়েছে। সকালে দিয়েছে এক টুকরো ছোট আকারের খাসির মাংস ওজন ৩৫ থেকে ৫০ গ্রাম গ্রাম হবে। রাতে ২০ গ্রাম ওজনের ব্রয়লার মাংস এক টুকরো দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন বলেন,অভিযোগের বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট