
বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী মহাসড়কে জাউনিয়া বাজারে (২৮ মার্চ ২০২৬) শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৩ জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৪০০ টাকা করে মোট তিনটি মোটরবাইক আরোহীকে ১২০০ শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার পুলিশ সদস্যরাসহ এ অভিযান পরিচালনা করা হয়। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে যানান তিনি।