1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি

মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও অ্যালকোহলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০ গ্রাম গাঁজা ও ২০০ মিলিলিটার অ্যালকোহল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই পাঁচজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার সদর থানাধীন পশ্চিম পালশা গ্রামের মৃত গোলাম উদ্দিনের আবু সাঈদ ফকির (৫৪, সদর থানাধীন কাটনারপাড়া গ্রামের মৃত সৈয়দ ফারুক আলীর ছেলে পলাশ (৫০), জেলার কাহালু থানাধীন উলট্য গ্রামের আব্দুল মজিদের ছেলে মিনহাজ রহমান (২৮), সদর থানাধীন দশটিকা গ্রামের বাছেদের ছেলে বাদল (৪৫) ও সদর থানাধীন ধাওয়া পিকশন গ্রামের দুদু মিয়ার ইব্রাহীম (৩২)।

অভিযানটি পরিচালনা করেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক। ভ্রাম্যমাণ আদালতের রায়ে প্রথম চারজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে, মো. ইব্রাহীমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি।”

অন্যদিকে, ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যেখানেই মাদকের উপস্থিতি পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট