1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি

মাদারীপুরে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু কর্তৃক খাল পুনঃখনন উদ্বোধনেকালে একই মঞ্চে ৪ এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার হাজরাপুরে সোমবার (১৬ ই মার্চ) চরমুগরিয়া- লক্ষীগঞ্জ ৭ কিঃমিঃ ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন। উদ্বোধনকালে এসময় মাদারীপুর সদর রাস্তি ইউনিয়নের চরমুগরিয়ার হাজরাপুরে এক জনসমাবেশের আয়োজন করা হয়। মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত সভায় সেখানে তাকে স্বাগত জানান মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের সাংসদ ও বিএনপি’র কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, শরীয়তপুর-১ আসনের এমপি সাঈদ আহম্মেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদ প্রশাসক সরদার নাসিরউদ্দিন কালু, মাদারীপুর সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান, পুলিশ সুপার এহতেশামুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী প্রমুখ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ নুরুদ্দিন অপু মিয়া সহ অন্যান্য এমপিরা তাদের বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডিন্ট জিয়ারউর রহমান কর্তৃক ১৯৭৭ সালের ৩০ জুলাই তারিখে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রথম খাল খনন ও পুনঃখনন কমসূচীর সূচনা হয়েছিলো। জনস্বার্থে ও খাদ্য উৎপাদন বাড়াতে সেই কার্যকরী পদক্ষেপকে সামনে বিএনপি’র নির্রেবাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় অধিদপ্তরের অধীনে নদী-নালা,খাল-জলাধার খনন ও পুনঃখননের আওতায় দেশব্যাপি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক এই কর্মসূচী উদ্বোধনের পাশাপাশি মাদারীপুরেরও প্রসিদ্ধ আঁড়িয়ালখা নদীর তীরবর্তী চরমুগরিয়া বন্দর এলাকার হাজরাপুর ইউনিয়ন থেকে রাস্তি ইউনিয়নের লক্ষীগঞ্জ গ্রামের একই নদীর তীরবর্তী পর্যন্ত ৭ কিঃমিঃ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হচ্ছে। এতে এ এলাকায় সেচের সুবিধা বৃদ্ধি পেয়ে কৃষি আবাদ বাড়বে, কৃষকের মুখে হাসি ফুটবে। পরে জনসভা শেষে সন্ধ্যার আগে হাজরাপুর অংশে উল্লেখিত খালের নামফলক উম্মোচন ও খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট