মাদারীপুর প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার হাজরাপুরে সোমবার (১৬ ই মার্চ) চরমুগরিয়া- লক্ষীগঞ্জ ৭ কিঃমিঃ ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন। উদ্বোধনকালে এসময় মাদারীপুর সদর রাস্তি ইউনিয়নের চরমুগরিয়ার হাজরাপুরে এক জনসমাবেশের আয়োজন করা হয়। মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত সভায় সেখানে তাকে স্বাগত জানান মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের সাংসদ ও বিএনপি'র কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, শরীয়তপুর-১ আসনের এমপি সাঈদ আহম্মেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদ প্রশাসক সরদার নাসিরউদ্দিন কালু, মাদারীপুর সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান, পুলিশ সুপার এহতেশামুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী প্রমুখ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ নুরুদ্দিন অপু মিয়া সহ অন্যান্য এমপিরা তাদের বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডিন্ট জিয়ারউর রহমান কর্তৃক ১৯৭৭ সালের ৩০ জুলাই তারিখে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রথম খাল খনন ও পুনঃখনন কমসূচীর সূচনা হয়েছিলো। জনস্বার্থে ও খাদ্য উৎপাদন বাড়াতে সেই কার্যকরী পদক্ষেপকে সামনে বিএনপি'র নির্রেবাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় অধিদপ্তরের অধীনে নদী-নালা,খাল-জলাধার খনন ও পুনঃখননের আওতায় দেশব্যাপি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক এই কর্মসূচী উদ্বোধনের পাশাপাশি মাদারীপুরেরও প্রসিদ্ধ আঁড়িয়ালখা নদীর তীরবর্তী চরমুগরিয়া বন্দর এলাকার হাজরাপুর ইউনিয়ন থেকে রাস্তি ইউনিয়নের লক্ষীগঞ্জ গ্রামের একই নদীর তীরবর্তী পর্যন্ত ৭ কিঃমিঃ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হচ্ছে। এতে এ এলাকায় সেচের সুবিধা বৃদ্ধি পেয়ে কৃষি আবাদ বাড়বে, কৃষকের মুখে হাসি ফুটবে। পরে জনসভা শেষে সন্ধ্যার আগে হাজরাপুর অংশে উল্লেখিত খালের নামফলক উম্মোচন ও খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড