1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
গুজবের আড়ালে সত্য: ‘গলা কাটা’ নয়, খেলতে গিয়ে রডে আঘাতে আহত শিশু রাহাত টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি হরমুজ প্রণালি চালু করতে নতুন জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর দিলো সরকার জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরেই দুই সুর ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে’ সতর্ক করলেন ট্রাম্প মাদক সেবনে যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অদিতা হত্যা মামলার রায় আজ মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে অব্যহতি এবার বাড়ছে ট্রেনের ভাড়া রংপরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উৎসবমূখর পরিবেশ উদযাপন ও পরবর্তীতে গংগাচড়া উপজেলায় রমাকান্ত খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনঃ জেলা প্রশাসক কাহালুতে ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক,ভ্রাম্যমাণ আদালতে সাজা মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস বর্ণাঢ্য র‍্যালী,বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ সরাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, চুরি ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের নির্দেশ নান্দাইলে বৃস্টির পানিতে তলিয়ে গেছে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা উলিপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এ. টি. এম. আরিফ ঘোড়াঘাটে দাদীকে হদত্যা: নাতিসহ গ্রেফতার-৩ ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক বৈশাখের বৃষ্টিতে অন্যরূপে ধরা দিলেন পরীমনি

কলাবাগান,হাতিরপুল এলাকায় ‘মামলা বাণিজ্য’ নিয়ে নতুন অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকার কলাবাগান এলাকায় একটি কথিত চাঁদাবাজ চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। অভিযোগ অনুযায়ী, গত জুলাই–আগস্টের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে মামলা দায়েরের মাধ্যমে কিছু ব্যক্তি এলাকায় প্রভাব বিস্তার ও হয়রানির চেষ্টা করছে।
সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৪৮ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি অন্য থানা এলাকার ঘটনাকে কেন্দ্র করে কলাবাগান থানায় করা হয়েছে বলে জানা যায়। বিষয়টি আমলে নিয়ে আদালত কলাবাগান থানার কাছে জানতে চান, এ ঘটনার বিষয়ে আগে কোনো মামলা হয়েছে কি না। পরে কলাবাগান থানা থেকে আদালতে পাঠানো প্রতিবেদনে জানানো হয় যে, এ বিষয়ে থানায় পূর্বে কোনো মামলা হয়নি।
তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিহত নয়নকে ঘিরে এর আগে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল। জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বাংলা মটর এলাকায় গুলিবিদ্ধ হন নয়ন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২০ সেপ্টেম্বর সেখানে মারা যান।
এই ঘটনায় নিহত নয়নের শ্বশুর এরশাদুল হক ১৬৭ জনকে আসামি করে আদালতে একটি অভিযোগ দাখিল করেন। আদালতের নির্দেশে সেই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়। মামলাটি ছিল—মোহাম্মদপুর থানা মামলা নং ২৮, তারিখ ৫ জুন ২০২৫। পরে ওই মামলায় তদন্ত শেষে ২০২৬ সালের ১ জানুয়ারি পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে।
এরপর একই ঘটনার প্রেক্ষাপটে নিহত নয়নের পিতা লোকমান হোসেন ২৪৮ জনকে আসামি করে আবার একটি নতুন অভিযোগ দাখিল করেন। নতুন অভিযোগটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে CR মামলা নং ৫২/২৬ (কলাবাগান), তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ হিসেবে নথিভুক্ত হয়েছে। আসামিদের মধ্যে অনেক মহিলা রয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতা -কর্মী রয়েছেন।
এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, একই হত্যাকাণ্ড নিয়ে পুনরায় অভিযোগ দায়েরের পেছনে ‘মামলা বাণিজ্যের’ উদ্দেশ্য থাকতে পারে। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই–আগস্টের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে মামলা না করার একটি নির্দেশনা ছিল বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলাবাগান এলাকায় প্রায় ১০ থেকে ১২ জনের একটি প্রভাবশালী চক্র সক্রিয় হয়ে ওঠে। তাদের বিরুদ্ধে স্থানীয় সচ্ছল ব্যক্তি, ব্যবসায়ী এবং রাজনৈতিকভাবে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অনেকের বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে বলে এলাকাবাসী দাবি করেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এরই মধ্যে সংশ্লিষ্ট কয়েকজনকে রাজনৈতিক দল থেকেও বহিষ্কার করা হয়েছে। তবে নতুন সরকার গঠনের পর তারা আবার সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
ব্যবসায়ী কয়েকজন আসামি গতকাল বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে জানিয়েছেন। তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।
এ পরিস্থিতিতে এলাকাবাসী মন্ত্রীকে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তারা চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট