1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান যাচাই করতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন জেলা পুলিশ লালমনিরহাট-এ কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উপহার সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি পদে নতুন করে আলোচনায় বিএনপির ৪ নেতা ইরানে এবার স্থল অভিযান, পথে আড়াই হাজার মার্কিন মেরিন সেনা নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক বীরগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, ১০ লাখ টাকা জরিমানা লালমনিরহাটে সরকারি দপ্তরের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৫ মার্চ) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বগুড়া জেলা কার্যালয়ের একটি দল। অভিযানে সারিয়াকান্দি থানাধীন হাসপাতাল কোয়াটারের পেছনে হরিজন কলোনীতে অবস্থিত শ্রী সুজন বাসফোর (৩৮) এর নিজ দখলীয় বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দুইটি সাদা প্লাস্টিকের জারকিনে রাখা অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। প্রতিটি জারকিনে ১০ লিটার করে মোট ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সুজন বাসফোর সারিয়াকান্দি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়াটার এলাকার বাসিন্দা। তিনি মৃত হীরালাল বাসফোরের ছেলে।

বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ চোলাই মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট