1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান যাচাই করতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন জেলা পুলিশ লালমনিরহাট-এ কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উপহার সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি পদে নতুন করে আলোচনায় বিএনপির ৪ নেতা ইরানে এবার স্থল অভিযান, পথে আড়াই হাজার মার্কিন মেরিন সেনা নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আটক বীরগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, ১০ লাখ টাকা জরিমানা লালমনিরহাটে সরকারি দপ্তরের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো চিফ:
​দক্ষিণ কোরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মির্জা মেহেদী (২৫) নামে এক বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) ভোর রাতে সাহরির সময় দেশটির সকচো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা ছিলেন।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান মেহেদী। শুরুতে ডি-৪ ভিসায় কিয়ংডং বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করেন। এরপর ডি-২ ভিসায় সেজং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন তিনি।
​ঘটনার দিন ভোর রাতে দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মেহেদী। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দিলে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে গাড়িতে থাকা অপর দুই বাংলাদেশি অলৌকিকভাবে অক্ষত আছেন বলে জানা গেছে।
​দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বর্তমানে মেহেদীর মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার অকাল প্রয়াণে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট