1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে সরকারি দপ্তরের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সেবার ঘোষণা দিলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,আইন সহায়তা কেন্দ্র (আসক) উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে জনতার হাতে গণধোলাইয়ের শিকার  বাস-মাইক্রোবাস সংঘর্ষ,বিয়ে করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়, একই পরিবারের নিহত-১১ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ দিনাজপুরের জাহিদুল গ্রেফতার সালাহউদ্দিন আহমদ,রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের ‘প্রিন্স’ টিজারে গ্যাংস্টার লুকে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা উপজেলা পর্যায়ে পরিচালিত অপ্রতিষ্টানিক ট্রেডের ৭ দিন ব্যাপি গরু মোটাতাজাকরণ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন ঈদ উৎসবে রঙিন রাজশাহীর সিল্ক পল্লি ঈদকে ঘিরে রাজশাহীর সিল্ক পল্লিতে উৎসবের আমেজ খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট! যুদ্ধ শেষ করতে ৩ শর্ত ইরানের আজ বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে লালমনিহাট জেলার একমাত্র স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার মার্কেটগুলো নিয়ামতপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন একটি মানবিক আবেদন

বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে দুই দোকান মালিককে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ২টার দিকে বগুড়া সদর থানাধীন ফতেহআলী বাজারের রফাতুল্ল্যা প্লাজা চুড়িপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১২ এর সিপিএসসি বগুড়া ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া, র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
অভিযানকালে রফাতুল্ল্যা প্লাজার দূর্জয় স্টোরে অবৈধভাবে নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম গৌরী, চাঁদনী ও ডিউ বিক্রির প্রমাণ পাওয়ায় দোকানের মালিক মৃত্যুঞ্জয় কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই স্থানে আদি আনার কলি স্টোরে অবৈধভাবে ত্বক ফর্সাকারী নিষিদ্ধ পণ্য বিক্রির অপরাধে দোকানের মালিক মো. দেলোয়ার হোসেন মিল্লাতকে একই আইনের ৫২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব বিভিন্ন ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। মাদক, চোরাচালান, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট