1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত আসনে চার নারী: ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির নতুন বার্তা ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা বগুড়ার অপহরণ মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার নিয়ামতপুরে চার খুন,২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেফতার হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা

লালমনিরহাটে সরকারি দপ্তরের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাট জেলার বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়ে মানববন্ধন করেছে “দুর্নীতিমুক্ত লালমনিরহাট চাই বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক (রাসেল)।

‎আয়োজকদের অভিযোগ, জেলার সিভিল সার্জন অফিস, রেলওয়ে বিভাগসহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের তথ্য-প্রমাণ ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু এসব গুরুতর অভিযোগ প্রকাশিত হওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর তদন্ত বা দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

‎আয়োজকরা জানান, সরকারি কর্মকর্তাদের একটি অংশ ক্ষমতার অপব্যবহার করে জনগণের সেবা ব্যাহত করছে এবং দুর্নীতির মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিল করছে বলে অভিযোগ উঠেছে। এসব অনিয়ম বন্ধ করে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‎এই পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে অদ্য ১২ মার্চ ২০২৬ ইং, বৃহস্পতিবার বিকাল ৩.৩০ টায় লালমনিরহাট শহরের মিশন মোড় (গোল চত্ত্বর) এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে জেলার সচেতন নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে “দুর্নীতিমুক্ত লালমনিরহাট চাই বাস্তবায়ন কমিটি”।

‎আয়োজকরা বলেন, লালমনিরহাটকে দুর্নীতিমুক্ত করতে এবং সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রয়োজন। মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট