লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়ে মানববন্ধন করেছে “দুর্নীতিমুক্ত লালমনিরহাট চাই বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক (রাসেল)।
আয়োজকদের অভিযোগ, জেলার সিভিল সার্জন অফিস, রেলওয়ে বিভাগসহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের তথ্য-প্রমাণ ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু এসব গুরুতর অভিযোগ প্রকাশিত হওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর তদন্ত বা দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
আয়োজকরা জানান, সরকারি কর্মকর্তাদের একটি অংশ ক্ষমতার অপব্যবহার করে জনগণের সেবা ব্যাহত করছে এবং দুর্নীতির মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিল করছে বলে অভিযোগ উঠেছে। এসব অনিয়ম বন্ধ করে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে অদ্য ১২ মার্চ ২০২৬ ইং, বৃহস্পতিবার বিকাল ৩.৩০ টায় লালমনিরহাট শহরের মিশন মোড় (গোল চত্ত্বর) এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার সচেতন নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে “দুর্নীতিমুক্ত লালমনিরহাট চাই বাস্তবায়ন কমিটি”।
আয়োজকরা বলেন, লালমনিরহাটকে দুর্নীতিমুক্ত করতে এবং সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রয়োজন। মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড