1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা পিকআপের ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু সখীপুরে গাঁজাসহ আটক-১,মাদক সেবনে আরও ২ জনের কারাদণ্ড যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’ : ইরান সংবাদপত্রের স্বাধীনতায় কারও সঙ্গে বৈরী আচরণ নয়: প্রধানমন্ত্রী শ্রীপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীব দুখীর বন্ধু আসন্ন ৮ নং চেংমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী মেরিন ইন্জিনিয়ার মোঃ শাহজালাল মিয়া বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ ভাঙ্গুড়ায় শান্তিপূর্ণভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কঠোর মনিটরিংয়ে উপজেলা প্রশাসন ASUF রাজশাহী বিভাগ: সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সুইট সিংগাইরে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী: মিলল বিভিন্ন নির্দেশনা এলএনজি টার্মিনাল বন্ধ, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস কমে গেছে আমতলীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা মাদরীপুরে ডিবির গোয়েন্দা জালে ইয়াবা ও দেশীয় অস্ত্র সহ মাদক কারবারী পাকড়াও ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে জেল ও অর্থদন্ড ঘোড়াঘাটে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন

ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত উপ-স্বাস্থ্যকেন্দ্রটি এখন নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসক সংকট, জরাজীর্ণ ভবন আর ময়লা-আবর্জনার স্তুপে মুখ থুবড়ে পড়েছে এ অঞ্চলের কয়েক হাজার মানুষের স্বাস্থ্যসেবা। ব্রিটিশ আমলে নির্মিত এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে কোনো এমবিবিএস ডাক্তার না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘোড়াঘাট পৌর সদরের এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে যেন একটি পরিত্যক্ত আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা, আর ভেতরে কুকুর-বেড়ালের অবাধ বিচরণ। স্থানীয়দের অভিযোগ, রাতে এখানে বসে মাদকসেবীদের আস্তানা। অথচ একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে যেখানে
অন্তত একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা, সেখানে দীর্ঘ দিন ধরে কোনো চিকিৎসকের দেখা নেই। বর্তমানে জরাজীর্ণ একটি ঘরে একজন মাত্র ফার্মাসিস্ট
দিয়ে কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কেন্দ্রটি। নামমাত্র কিছু প্রাথমিক সেবা দেওয়া হলেও গুরুতর বা সাধারণ রোগের জন্য কোনো আধুনিক চিকিৎসা সরঞ্জাম বা ওষুধ এখানে পাওয়া যায় না। বিগত সরকারের আমলে
একাধিক জনপ্রতিনিধি এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও, বাস্তবে তার কোনো প্রতিফলন লক্ষ্য করা যায়নি। এলাকার প্রায় ৩০ হাজার বাসিন্দার চিকিৎসাসেবার ভরসা এই কেন্দ্রটি অকেজো হয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্ত ও অসহায় মানুষ। সামান্য জ্বরে বা প্রাথমিক চিকিৎসার প্রয়োজনেও রোগীদের এখন ৪ থেকে ৫ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। যাতায়াত খরচ আর সময়ের অপচয়ে অনেক সময় গরিব রোগীরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছেন না। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ধ্বংসস্তূপ সরিয়ে এখানে ৫০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হোক। যাতে সাধারণ মানুষকে সামান্য চিকিৎসার জন্য মাইলের পর মাইল পাড়ি দিতে না হয়। এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের নজরদারির অভাবকে দায়ী করছেন সচেতন মহল। তবে জনস্বার্থে দ্রত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট