1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে শিবচর ও রাজৈরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জন গ্রেফতার ডিএনসির অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার লালমনিরহাটে সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ হিসেবে যোগদান করলেন ওয়ারুখ ইয়াজদানী “শিক্ষা অধিদপ্তর নিরব”শিক্ষার নামে হরেক রকমের বাণিজ্যিকীকরণ ! গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গরিমসির প্রতিবাদে বগুড়া শহর শিবিরে বিক্ষোভ মিছিল টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার ফরিদপুর-ভাঙ্গা-মাদারীপুর হয়ে বরিশাল ও দক্ষিণবঙ্গের সংকুচিত মহাসড়ক এখন মরণফাঁদ, মানুষের গলার কাটা ফের ভূমিকম্প অনুভূত সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত, বগুড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালিগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনায় কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার ডাকাত বাহার আলী গ্রেফতার বীরগঞ্জে জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ অনুষ্ঠিত লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। মান্দারী ইউনিয়নে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তারা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–আবুল কালামের ছেলে মনির হোসেন (২৮), মফিজুল হকের ছেলে আবদুল ওয়াদুদ (৫০) ও সাইদুল হকের ছেলে সুমন হোসেন (৪৫)। তাঁদের বাড়ি সদর উপজেলায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজও ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিতে এই এলাকায় অবস্থান করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন -অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গ্রেপ্তার তিন ডাকাত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দলের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট