1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
অরুয়াইলে কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: আয়োজনে মাওলানা নুরুল হুদা ফাউন্ডেশন চাঁদাবাজ,ভূমিদস্যু, কিশোরগ্যাং, মাদক, সন্ত্রাসীদের কঠোর বার্তা দিলেন মাদারীপুরের এমপি জাহান্দার আলী মিয়া তেলের বাজারে অনিয়মের বিরুদ্ধে দুর্গাপুরে প্রশাসনের কড়াকড়ি অভিযান মাদকবিরোধী বার্তা ছড়াতে বগুড়ায় ডিএনসির সচেতনতামূলক কর্মসূচি রমজানে অসহায়-দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: জ্বালানি বাজারে অস্থিরতা, খোলা বাজারে পেট্রোল ১৪০ টাকা খুতবায় মাদকের ভয়াবহতা তুলে ধরে সচেতনতার বার্তা ছড়াল ডিএনসি প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ছদ্ম বেশধারী হুমায়ুন কবির অবশেষে গ্রেফতার নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হারল বাংলাদেশ মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, গুরুতর আহত-২ ইরানের ক্ষেপণাস্ত্রে তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণ আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু সিকৃবির নতুন ছাত্র পরামর্শক ড. জসিম, প্রক্টর ড. সামিউল বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ‘সময়চিত্র’র পথচলা শুরু: ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা ডেসকোতে আন্ডারগ্রাউন্ড ক্যাবল অপসারণে অনিয়মের অভিযোগ, জিয়া পরিষদের নাম ব্যবহার করে ভারপ্রাপ্ত ডিজিএম এর দুর্নীতি মাদারীপুরে আড়াই কিঃমিঃ খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলে এমপি জাহান্দার আলী মিয়া নলছিটিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

মাদকবিরোধী বার্তা ছড়াতে বগুড়ায় ডিএনসির সচেতনতামূলক কর্মসূচি

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় মাদকবিরোধী প্রচারণা জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরই ধারাবাহিকতায় ডিএনসি বগুড়া কার্যালয়ের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) রাতে বগুড়া সদর থানার আওতাধীন বগুড়া রেলওয়ে স্টেশন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে এবং বারোপুর এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে পথচারী, যাত্রী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমানের দিকনির্দেশনায় পরিচালিত এ কর্মসূচিতে কর্মকর্তারা উপস্থিত থেকে জনসাধারণের সঙ্গে কথা বলেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে দেয়।

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা তৈরির জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।”

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকবিরোধী এমন সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে সহায়ক হবে।

ডিএনসি সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে, যাতে বগুড়াকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট