1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়ার কাছে ৫ গোলে হারল বাংলাদেশ মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, গুরুতর আহত-২ ইরানের ক্ষেপণাস্ত্রে তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণ আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু সিকৃবির নতুন ছাত্র পরামর্শক ড. জসিম, প্রক্টর ড. সামিউল বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ‘সময়চিত্র’র পথচলা শুরু: ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা ডেসকোতে আন্ডারগ্রাউন্ড ক্যাবল অপসারণে অনিয়মের অভিযোগ, জিয়া পরিষদের নাম ব্যবহার করে ভারপ্রাপ্ত ডিজিএম এর দুর্নীতি মাদারীপুরে আড়াই কিঃমিঃ খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলে এমপি জাহান্দার আলী মিয়া নলছিটিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ইরানের ক্ষেপণাস্ত্রে তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরান নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে ইসরাইলের রাজধানী তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণ হয়েছে। ইসরাইলের জরুরি সেবা বিভাগ জানায়, তারা কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৬ মার্চ) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপির।

দমকলকর্মীরা বাণিজ্যিক কেন্দ্রের কাছে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে তেল আবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগার পর সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে ব্যাপক হামলার পর এ বিস্ফোরণগুলো ঘটে। সোমবার সংঘাতে যোগ দেওয়া হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরাইল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, তেহরান তেল আবিবের কেন্দ্রস্থলের লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট