1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগে গ্রেফতার-১ মাদারীপুরে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীকে ১০৪ বোতল কোডেন সিরাপসহ গ্রেপ্তার সাতক্ষীরার সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত আসন্ন চর মার্টিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের বন্ধ সাংবাদিক মোসলেহ উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে গাঁজা জব্দ এবং একজন গ্রে’ফতার রমজানে পচা দই-মিষ্টি বিক্রি: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের জরিমানা বীরগঞ্জে সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড “মাদকের অপব্যবহার রোধে করণীয়” শীর্ষক কর্মশালায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধন  উলিপুরে গাঁজা সেবনকালে আটক-৩

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে গাঁজা জব্দ এবং একজন গ্রে’ফতার

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ দশমিক ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রে’ফতার করেছে র‍্যাব-১৩। বুধবার (৪ মার্চ ২০২৬ ইং) সকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী গ্রামে মো. আশাদুল হক (৪৬) নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে ধৃত আসামির দেখানো মতে তার বসতবাড়ির পাশের ফসলি জমিতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৭.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আশাদুল হক (৪৬), পিতা-মো. লালচান মিয়া, মাতা-আছফুল বেগম, সাং-বোয়ালমারী, থানা ও জেলা-লালমনিরহাটকে গ্রে’ফতার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি জেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। মাদক পরিবহনে তিনি অভিনব কৌশল ব্যবহার করতেন বলেও জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট