1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ

বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া সদর -৬ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন মোঃ রেজাউল করিম বাদশা । তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা নির্বাচনী এলাকা ৪১ (বগুড়া-৬) আসনে জাতীয় সংসদের শূন্য ঘোষিত নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে মোঃ রেজাউল করিম বাদশাকে দলের মনোনয়ন প্রদান করা হলো।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারি বগুড়া-৬ সদর আসন থেকে এমপি নির্বাচিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক । গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে ঢাকা ১৭ আসনের এমপি হিসেবে সংসদে যান ।

এদিকে বগুড়া-৬ আসন থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হওয়ায় আনন্দের জোয়ার ভাসছে দলীয় নেতাকর্মীরা। এসময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মনোনয়ন পাওয়ার পর রেজাউল করিম বাদশা বলেন, “দল আমাকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। বগুড়ার উন্নয়নে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা চাই”। এসময় শিগগিরই নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করবেন বলেও জানান তিনি।

এর আগে বগুড়া সদর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট