1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের ঘটনার প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ
এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
তারেই ধারাবাহিকতায়  বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে,গত ২০/০২/২০২৬ ইং তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি চুপিসারে ভিকটিমের বাড়ীতে গিয়ে ভিকটিমের নিজ বসত ঘরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে গত ২৫/০২/২০২৬ ভিকটিম বাদী হয়ে আসামির বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) এর *৯(ক)(১)* ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
এরই প্রেক্ষিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ইং ২৮/০২/২০২৬ তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় রংপুর জেলার পীরগাছা থানাধীন পীরগাছা বাজারস্থ ০৭ নং পীরগাছা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ শাহিনুর আলম (৩৫), পিতা- মৃত রুহুল আমিন, সাং- রামেশ্বরপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানাগেছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট