1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ঝাড়বাড়ী- জয়গঞ্জ সেতু বাস্তবায়ন আন্দোলন কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ সেলিম-দেলোয়ার দিবস পালিত লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুল রহমান টিপু, , সাধারন সম্পাদক গুলজার হোসেন  রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের ঘটনার প্রধান আসামি গ্রেফতার বগুড়ায় টাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার লক্ষ্মীছড়িতে জিডির সূত্র ধরে হারানো স্মার্টফোন উদ্ধার মাদারীপুরে খোলামেলা ইফতার সামগ্রী বিক্রি, স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় কঠোর তদারকির চায় মানুষ বগুড়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার মাদকবিরোধী লড়াইয়ে বগুড়ায় জোরালো বার্তা দিল ডিএনসি

বীরগঞ্জে ঝাড়বাড়ী- জয়গঞ্জ সেতু বাস্তবায়ন আন্দোলন কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী-জয়গঞ্জ সেতু বাস্তবায়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিগত প্রায় ১০ বছরের ধারাবাহিকতায় এবারও ২৭ ফেব্রুয়ারী ২০২৬ (শুক্রবার) সেতু বাস্তবায়ন আন্দোলন কমিটি কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাকবুলার রহমান মানিক,বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মতিউল ইসলাম,সাংবাদিক মোঃ ইউসুফ আলী, সেতু আন্দোলন কমিটির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সহ বিভিন্ন শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, শ্রমজিবি,পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
ইফতার পুর্বে আলোচনায় বক্তারা বলেন চার জেলার মানুষের প্রত্যাশিত ও দীর্ঘ দিনের প্রাণের দাবি ঝাড়বাড়ী-জয়গঞ্জ সেতু । বক্তারা অভিযোগ করেন যে, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আত্রাই নদীর ওপর এই সেতুটি নির্মিত হয়নি। বছরের পর বছর ধরে হাজার হাজার মানুষ খেয়াঘাটের ওপর নির্ভরশীল হয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন।
তারা বলেন ঝাড়বাড়ী-জয়গঞ্জ পয়েন্টে একটি স্থায়ী সেতু হলে ঢাকা সহ দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী—এই চার জেলার মধ্যে সরাসরি ও সহজ যোগাযোগ স্থাপনের মাধ্যমে এই অঞ্চলে শিক্ষা, চিকিৎসা শিল্প কৃষি,ও ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হবে।
স্থানীয়রা মনে করেন, নতুন সরকার ও আমাদের নির্বাচিত সংসদ মনজুরুল ইসলাম ও মাননীয় এলজি আর ডি মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর মহোদয় তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করলে তাদের এই দীর্ঘদিনের লালিত স্বপ্ন “ঝাড়বাড়ী-জয়গঞ্জ সেতু” দ্রুত আলোর মুখ দেখবে।
বিগত দিনে এই সেতু নির্মাণের বিষয়ে বিভিন্ন দপ্তরের ঐকান্তিক চেষ্টায় পরিবেশ অধিদপ্তর, নৌপরিবহন মন্ত্রণালয় (Ministry of Shipping) ভার্টিক্যাল ও হরাইজন্টাল ক্লিয়ারেন্স, ড্রেজিং তদারকি, মাটি পরীক্ষা (Soil Testing/Geotechnical Investigation) লোড বেয়ারিং ক্যাপাসিটি, পাইল ডিজাইন ও ল্যাবরেটরি টেস্ট সম্পন্ন হয়েছে মর্মে বিভিন্ন সুত্রে জানাগেছে। একারণে বক্তারা সম্ভাব্য সেতু নির্মাণের নিকটবর্তী এলাকা থেকে বালুমহাল ইজারা না দিতেও জেলাপ্রশাসক মহোদয়কে অনুরোধ করেন।
ইফতারের আগমুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ প্রস্তাবিত সেতুটি দ্রুত বাস্তবায়নের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট