1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিংগাইরে চাষাবাদী জমির মাটি কাটার অভিযোগে লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সিংগাইর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কেটে নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের চর মগড়া এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাবেল উদ্দিন। এসময় অভিযুক্ত মাটি ব্যবসায়ী মোঃ জিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে দুইটি পৃথক স্থানে চলমান মাটিকাটা কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি এক্সকাভেটর (খননযন্ত্র) অকার্যকর করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন খান বলেন, কৃষিজমির উর্বর টপসয়েল কেটে নেওয়া হলে জমির উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট