1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় গ্রেফতার-৮,মোবাইল কোর্টে শাস্তি!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের আভিযানিক টিম সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় ৫০ গ্রাম গাঁজা ৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকার রামপ্রসাদের ছেলে আব্দুল্লা (৩২), সদর থানাধীন চকসুত্রাপর এলাকার মৃত ফজলুল হকের ছেলে মৃত ফজলুল হকের ছেলে পলাশ (৩৫), সদর থানাধীন কালিতলা সুইপার কলোনী এলাকার সজ্জাদ হরিজনের ছেলে বিশাল হরিজন (১৯), সদর থানাধীন চকসুত্রাপর এলাকার মৃত ফজলুল হকের ছেলে আব্দুল হাই (৩৫), শাজাহানপুর থানাধীন শাকপালা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে সুমন (২৯), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন মৃত বাবলু রায়ের ছেলে শ্রী সাগর রায় (২৫), বগুড়া জেলার সদর থানাধীন সেউজগাড়ী এলাকার বেলাল হোসেনের ছেলে আরিফ হোসেন (৩০) ও জেলার গাবতলী থানাধীন চামুড়পাড়া এলাকার শ্রী সুশীল চন্দ্র দাসের ছেলে শ্রী সুজ্জল চন্দ্র দাস (৩৫)।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানের ফলে ১নং আসামিকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, এবং বাকি ২নং থেকে ৮নং আসামিদেরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

ডিএনসির বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউই অপরাধে ছাড় পাবেন না। জনগণকে আমরা মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানাই।”

পলাশ চন্দ্র সরকার জানান,“ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় যাতে অন্যরা অনুপ্রাণিত হয় না এবং এলাকায় মাদকদ্রব্য সেবন নিয়ন্ত্রণে রাখা যায়।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট