1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলীতে নিহত এক লাশ ভারতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাদক নয় উড়াই ঘুড়ি আলোকিত সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদারীপুরে ঘুড়ি উৎসব উদযাপিত ডিএনসি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করবে সরকারঃ প্রধানমন্ত্রী নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা বুলবুলের ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম ইরানের ওপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প এক মাসের ভুলও ঢাকায়! এনআইডি সংশোধনে অসহায় দেশের মানুষ পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় গোলাপগঞ্জে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শাহ সৈয়দ শদাই (রঃ) মাজার ও মাজার মসজিদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ধোয়াশা রামেকে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, চিকিৎসাধীন ১২৩ শিশু ডিমলায় নবম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন

শনিবারের মধ্যে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা জোরদার করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য হামলার সময়সূচি নিয়ে বৈঠক করেছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ।

সূত্রগুলোর দাবি, সামরিক বাহিনী চাইলে শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকেই অভিযানের প্রস্তুতি সম্পন্ন রাখতে পারবে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হোয়াইট হাউস একদিকে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি, অন্যদিকে সংযম দেখানোর রাজনৈতিক ও সামরিক প্রভাব—দুই দিকই বিবেচনায় রাখছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্চের মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে মোতায়েন বাহিনী পুনর্বিন্যাস সম্পন্ন হবে। সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি বিবেচনায় কিছু সামরিক সদস্যকে অস্থায়ীভাবে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও প্রস্তুত রয়েছে। তবে এমন স্থানান্তর সামরিক অভিযানের আগে নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেই উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রহাম লিংকন ইতোমধ্যে ইরানের নিকটবর্তী অঞ্চলে অবস্থান করছে। আরেকটি রণতরী ইউএসএস গ্র্যান্ড আর.ফোর্ড মধ্যপ্রাচ্যের পথে রয়েছে; সর্বশেষ তথ্য অনুযায়ী এটি পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে ছিল।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে “অনেক কারণ” থাকলেও কূটনৈতিক সমাধানই প্রেসিডেন্টের অগ্রাধিকার। সম্ভাব্য কোনো পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে হবে কি না—সে বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনী সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন রণতরীকে লক্ষ্য করে কটাক্ষপূর্ণ বার্তা দিয়েছেন। উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে মধ্যস্থতাপূর্ণ বৈঠক হয়েছে। মার্কিন পক্ষ বলছে, কিছু অগ্রগতি হয়েছে, যদিও মতপার্থক্য রয়ে গেছে।

গত বছরের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে ওয়াশিংটনের দাবি। এর আগে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাড়ায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্যমতে, ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট