1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
শৈলকুপায় যক্ষ্মা নির্মূলে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল

লালমনিরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৩টি চোরাই মোটরসাইকেল।

‎গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃতরা হলেন মোঃ তুহিন ইসলাম (৩০), পিতা মোঃ খাদেমুল ইসলাম, বাড়ি তারাগঞ্জ, রংপুর, মোঃ সাদেকুল ইসলাম শাওন (৩৬), পিতা মোঃ শাহাদৎ হোসেন, বাড়ি বুড়িমারী, পাটগ্রাম, লালমনিরহাট, মোঃ শিমুল মিয়া (২৮), বাড়ি কালীগঞ্জ, মোঃ হাবিবুর রহমান (২৭), বাড়ি লতাবর।

ডিবি পুলিশ জানায়, হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের সামনে চেকপোস্টে প্রথমে তুহিন ইসলাম ও সাদেকুল ইসলামকে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। বাইকটির কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।

‎জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে শিমুল মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার বাড়ি থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার-১৩৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
‎পরবর্তীতে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

‎ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত।
‎এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের কার্যক্রম এখনও চলমান বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট