1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
শৈলকুপায় যক্ষ্মা নির্মূলে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল

মাদারীপুরে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টার

মাদারীপুরে অনাড়ম্বর, আনন্দঘন ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে অগ্রণী ব্যাংকের (পিএলসি) উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/’২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (০৭, ফেব্রুয়ারি ) শহরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক (পিএলসি) ফরিদপুর সার্কেলএর মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবিনা সুলতানা, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (ফরিদপুর অঞ্চল), মোঃ মহিদুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (গোপালগঞ্জ অঞ্চল) মোঃ মশিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক (পিএলসি) মাদারীপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলম হাকিম।দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ক্রীড়া ইভেন্টে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং প্রাতিষ্ঠানিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক, নিউমার্কেট শাখা, মাদারীপুর-মোঃ আসাদুজ্জামান। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি আরও সুশৃঙ্খল ও উপভোগ্য হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট