1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
শৈলকুপায় যক্ষ্মা নির্মূলে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল

বীরগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেম বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ জনসভায় প্রায় ৫ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।
জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ আবু বক্কর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী, জননেতা জনাব মোঃ মতিউর রহমান। তিনি তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জনসমর্থন কামনা করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ১। মোঃ মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ শাখা।
২। মাওলানা মোঃ সামাউন কবীর, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখা।
৩। মোঃ হামিদুর রহমান, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বীরগঞ্জ উপজেলা শাখা।
৪। মোঃ আমিনুল ইসলাম, সভাপতি, মিডিয়া ও প্রচার বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখা।
৫। জেমিয়ন রায়, বীরগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়কারী।
বক্তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট