1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

লালমনিরহাট-৩ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা কারী ৬ জন প্রার্থী একই মঞ্চে – আয়োজনে সুজন

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ

“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই। ” এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান। শনিবার (৩১ জানুয়ারী) সকাল ১০.৪৫ মিনিটে সু- শাসনের জন্য নাগরিক ( সুজন) লালমনিহাট জেলা কমিটির আয়োজনে শহরের রেলওয়ে মুক্তমঞ্চে মুখোমুখি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট -৩ ( সদর) আসনের ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উক্ত অনুষ্ঠানে অংশ নেন। প্রত্যেক প্রার্থী নির্দিষ্ট ৬ মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলেন এবং ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন। প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার এবং উন্নয়নের পরিকল্পনা উল্লেখ করেন। প্রার্থীরা পরস্পরে হাত উঁচু করে ধরে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেন।
জেলা সুজনের সভাপতি সাবেক অধ্যক্ষ আমিনুল হায়াত মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির উপদেষ্টা গেরিলা লিডার ড.এস এম শফিকুল ইসলাম কানু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজনের রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেস দে।
লটারির মাধ্যমে নির্ধারিত ক্রম অনুযায়ী প্রার্থীরা বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের বলেন, নির্বাচিত হলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করব। প্রতিটি ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ডিজিটাল সুবিধা সহ স্মার্ট স্কুল ও কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবো। কৃষি প্রধান দেশ হিসেবে কৃষকদের স্বার্থে ধান, ভুট্টা, আলু সহ সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে একটি ‘কৃষক বাজার ‘স্থাপন করা হবে।
বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আপনারা জানেন আমি ‘ আলোকিত লালমনিরহাট’ গড়ার আন্দোলন করছি। মাদক, যৌতুক, ও বাল্য বিবাহ সহ ১৩ টি সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে আমি কঠোর অবস্থানে রয়েছি।কারণ অবকাঠামোগত উন্নয়ন হলেও সমাজে শান্তি না থাকলেও তা অর্থহীন। রেলওয়ে ঐতিহ্যবাহী এই শহরটি পুরনো হলেও আধুনিক শহরের মর্যাদা পায়নি। নির্বাচিত হলে লালমনিরহাট কে আধুনিক শহরে রূপান্তর করার পরিকল্পনা আমার রয়েছে।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জাহিদ হাসান বলেন, রাজনীতি শুধু ভোট করে নেতা হওয়া বা রাস্তাঘাট নির্মাণ নয়, রাজনীতি হলো সুশাসন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ১৯৮৭ সালে জাতীয় পার্টি তিস্তা ব্যারেজ,নীলফামারীর সঙ্গে সড়ক যোগাযোগ এবং বুড়িমারি স্থলবন্দর আধুনিকায়নের মতো কাজ করে দেখিয়েছে।২০০১ সালে তিস্তা কাউনিয়া সড়ক সেতু এবং ২০১২ সালে ধরলা সেতু নির্মাণে জাতীয় পার্টির ভুমিকা অনস্বীকার্য। আবারও সুযোগ পেলে নতুন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত কাস্তে প্রতীকের অ্যাড মধুসূদন রায় মধু বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাম গনতান্ত্রিক সরকার করতে আমরা নির্বাচনে এসেছি কমিউনিস্ট পার্টি বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে আমি নির্বাচিত হলে দেশ থেকে দুর্নীতি দূর করতে কাজ করে যাব।
গণসংহতি আন্দোলন জিএসএ মনোনীত মাতালের মার্কার প্রার্থী দীপক কুমার প্রায় বলেন লালমনিরহাট সহ রংপুরের দরিদ্র অঞ্চলের উন্নয়নে বিশেষ গ্রুপটা রূপ দিয়ে বলেন জাতীয় বাজেট অত্র অঞ্চলের আদায়ের তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রার্থী আমিনুল ইসলাম বলেন লালমনিরহাট উন্নয়নের পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং মাদক চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় বক্তারা জানান, এই ধরনের উন্মুক্ত মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়। কারণ নাগরিকদের সচেতন অংশগ্রহণই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট