1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিজয়ের সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, পুনর্নির্বাচনের দাবি মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার,ভ্রাম্যমাণ আদালতে সাজা জুনের মধ্যেই সব সেনা সদস্য পুরোপুরি ব্যারাকে ফিরে যাবেন রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার

বিক্ষোভ দমনের পর ইরানে চলছে ‘গণগ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা কাটিয়ে উঠতে না উঠতেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক গণগ্রেফতার।

নতুন করে কোনো বিক্ষোভ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সাম্প্রতিক দিনগুলোতে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রয়টার্স ইরানের অভ্যন্তরে থাকা পাঁচ মানবাধিকার কর্মীর বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের অনেককেই পরিচয় গোপন রাখা ‘সেফ হাউস’ বা গোপন কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আইনজীবী, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতদের সংখ্যা এতই বেশি যে নিয়মিত কারাগারগুলোতে জায়গা সংকুলান হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, অনেক বন্দিকে গুদামঘর বা বিভিন্ন অস্থায়ী বন্দিশালায় রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দেশটির বিচার বিভাগকে অত্যন্ত দ্রুততার সঙ্গে আটককৃতদের মামলাগুলো প্রক্রিয়া করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত জনমনে আতঙ্ক সৃষ্টি করে নতুন কোনো গণঅভ্যুত্থান ঠেকানোই এই ব্যাপক অভিযানের মূল লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট