1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

ভারত থেকে সরিয়ে নেওয়া হতে পারে বিশ্বকাপ, আরও যা জানা গেল

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ

হঠাৎ করে ভারতে বেড়েছে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব। বাদুড় থেকে ছড়ানো নিপাহ ভাইরাসকে অত্যন্ত প্রাণঘাতী বলে ধরা হয়। এর উচ্চ মৃত্যুহার আতঙ্কের জন্ম দিয়েছে। এমন এক সময়ে ভারতে নিপাহ ভাইরাস বেড়েছে, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ১০ দিন। এমন অবস্থায় আয়োজক ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে।

টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভির মতো ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে দেশটিতে বর্তমানে নিপাহ ভাইরাসের ভয়াবহতার কথা। এরপরই পাকিস্তানের জিও নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিশ্বকাপ নিয়ে উদ্বেগের কথা। এমনকি ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার আলাপও উঠেছে জোরালোভাবে।

বিবিসি তাদের এক প্রতিবেদন জানিয়েছে, চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় ১০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং জরুরি স্বাস্থ্যবিধি ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এক চিকিৎসক ও দুই নার্সসহ মোট ৫ জন আক্রান্ত হন। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। সংক্রমণ ঠেকাতে অন্তত ১০০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সংক্রমণ আরও বাড়লে বিশ্বকাপের লজিস্টিকস, নিরাপত্তা পরিকল্পনা ও খেলোয়াড়দের যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট