1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরান–ইসরাইল যুদ্ধের রাজনৈতিক মেরুকরণ ও অর্থনৈতিক প্রভাব সরাইলে চাচাদের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নেত্রকোনার বিএনপি নেতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ভোলাহাটে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান সম্ভাবনার খাল, সতর্কতার ডাক: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” – প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর জেলা পরিষদ প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলামের ১ম কার্যদিবস নিয়ামতপুরে বেললতা খালের পুনঃখনন উদ্বোধন: কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনা মাদক ঠেকাতে পথে ডিএনসি: বগুড়ার ব্যস্ত মার্কেটে সচেতনতার ডাক আজ পবিত্র শবে কদর বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ প্রেসকাব সভাপতির উপর হামলা,গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর নামাজের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত: আব্দুস সালাম মাদারীপুরে আলমগীর হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বগুড়ায় চোলাই মদসহ গ্রেফতার-১ মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন ইরাদত হোসেন মানু; স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে ডুবেছে আলু খেত, দুশ্চিন্তায় কৃষক মৌলভীবাজার পৌর ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাদে সবার জন্য হরমুজ প্রণালী উম্মুক্ত: ইরান ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে-এাণ মন্ত্রী বগুড়ায় গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আলমডাঙ্গায় দাড়িপাল্লা প্রতীকের নারী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নারী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে কয়রাডাঙ্গা ক্লাব মোড়ে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চিৎলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও ইউপি সদস্য হাফিজ নিজামউদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসনের নির্বাচনী পরিচালক নূর মোহাম্মদ হোসেন টিপু, সহকারী পরিচালক কাইমুদ্দিন হিরোক, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস, আলমডাঙ্গা–গাংনী–আসমানখালী থানার আমির আব্বাস উদ্দিন, কামরুল হাসান সোহেল, জিএ থানার সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, জিএ থানার ওলামা সভাপতি মাওলানা আব্দুল মালেক, চিৎলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিক, ইমরান যুব বিভাগের সভাপতি আল আমিন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি জহুরুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আল আমিন, ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমানসহ আমিরুল ইসলাম, লোকমান হাকিম, শাহজাহান আলম বেল্টু, নাসির উদ্দিন ও হুমায়ুন কবির প্রমুখ।
সমাবেশটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রবিউল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণাকালে দাড়িপাল্লা প্রতীকের নারী সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধর করা হয়, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং ধাক্কাধাক্কির পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি কয়েকজন নারী সমর্থকের হিজাব টেনে খুলে ফেলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।
বক্তারা বলেন, নারী সমর্থকদের ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা আরও বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত নেতৃবৃন্দ।
এদিকে একই দিন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে দৌলাতদিয়াড় ও চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিক্টোরিয়া জুবিলি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (জজ সাহেবের বাড়ি) থেকে মাথাভাঙা নদীর তীর পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বিকেল ৫টায় আসমানখালী বাজারে একটি নির্বাচনী সভা এবং আলমডাঙ্গার লায়লা কনভেনশনে হাজীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট