1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

কাগজে বন্ধ, বাস্তবে রমরমা,মিঠাপুকুরে ৩৮ অবৈধ ইটভাটায় পুড়ছে জনপদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধিঃ

​রংপুরের মিঠাপুকুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি ও জনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। এসব ভাটার বিষাক্ত ধোঁয়া ও উত্তাপে বিপন্ন হচ্ছে পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। উপজেলার ৩৮টি ইটভাটার একটিরও বৈধ ছাড়পত্র না থাকলেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন। সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঘনবসতিপূর্ণ এলাকা এবং তিন ফসলি জমির মাঝখানে স্থাপন করা হয়েছে এসব ভাটা। ইটভাটার প্রচণ্ড তাপ ও চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাকছে চারপাশ। স্থানীয় কৃষকদের অভিযোগ, ভাটার প্রভাবে আশপাশের আম,কাঁঠাল ও লিচু বাগানে ফলন অর্ধেকের নিচে নেমে এসেছে। ধানসহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া, জমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় স্থায়ীভাবে নষ্ট হচ্ছে জমির উৎপাদন ক্ষমতা। রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে অবৈধ ট্রাক্টরের কারণে। বেশিরভাগ ভাটা রানীপুকুর, জায়গীরহাট এবং শঠিবাড়ী ১১নং বড়বালার কেশবপুর বাজারে পাশে অবস্থিত। পায়রাবন্দ ইউনিয়নের লহনী এলাকায় মেসার্স নর্থ বেঙ্গল ব্রিকস (এনবিবি) এবং রানীপুকুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এবিএস ব্রিকসের কারণে অতিষ্ঠ এলাকাবাসী। দিনরাত মাটি ও ইটবাহী ট্রাক্টরের অবাধ চলাচলে ধুলোবালিতে ঢেকে গেছে পুরো এলাকা,নষ্ট হচ্ছে গ্রামীণ পাকা রাস্তা। স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ এসব ভাটার কারণে এলাকায় শ্বাসকষ্টসহ নানাবিধ চর্মরোগ বৃদ্ধি পেয়েছে। বারবার অভিযোগ দিলেও প্রতিকার মিলছে না। একই অবস্থা পায়রাবন্দ ইউনিয়নের বিশ্বনাথপুর মেসার্স আবদুল্লাহ ব্রিকসে্র,ছড়ান বাজারের পাশে ফারুকের ইটভাটা, কেশবপুর বাজারের পাশে তবারকের ইটভাটা। ভাটাটি কাগজে-কলমে বন্ধ দেখালেও বাস্তবে চলছে তাদের ইট পোড়ানোর কার্যক্রম। উপজেলা প্রশাসন তাদের তালিকায় ভাটাটি বন্ধ দেখালেও সরেজমিনে এর উল্টো চিত্র পাওয়া গেছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩’ (সংশোধিত ২০১৯) অনুযায়ী,শিক্ষাপ্রতিষ্ঠান বা বসতবাড়ির এক কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন এবং জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার নিষিদ্ধ। তবে মিঠাপুকুরের চিত্র সম্পূর্ণ উল্টো। এখানে অধিকাংশ ভাটাই স্কুল ও ঘরবাড়ির কোল ঘেঁষে অবস্থিত এবং নির্বিচারে পোড়ানো হচ্ছে বনের কাঠ। রংপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে নিশ্চিত হওয়া গেছে, উপজেলায় পরিচালিত ৩৮টি ইটভাটার একটিরও হালনাগাদ লাইসেন্স নেই। উচ্চ আদালতের কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের বিশাল অঙ্কের টাকার বিনিময়ে ‘ম্যানেজ’ করে মালিকরা উৎপাদন চালিয়ে যাচ্ছেন।

​এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ জানান,আমরা অবৈধ ইটভাটার তালিকা তৈরি করেছি। খুব শীঘ্রই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সচেতন মহলের দাবি,কেবল লোকদেখানো জরিমানা নয়,রাজনৈতিক ও আর্থিক প্রভাবমুক্ত হয়ে স্থায়ীভাবে এসব অবৈধ ভাটা বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট